IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাড়িবহরে পুলিশের বাধা পেয়ে সড়কে বসে পড়লেন এনসিপি নেতারাঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপিবাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপিফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগমহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনাপোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুমান্দায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্নবাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশাপুঠিয়ায় রাস্তা ও কবরস্থানে উদ্বোধন করলেন নজরুল ইসলাম এমপিজর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানেরব্যারিস্টার মোশাররফ হোছাইন সিআইডি প্রধানের দায়িত্ব নিলেনইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

ঝালকাঠিতে দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৫টার দিকে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মনিরুজ্জামান মনির উপস্থিত থেকে রাজাপুর ও কাঠালিয়ার ২১ জন দরিদ্র মানুষের হাতে চিকিৎসা সহায়তায় জন্য ৯ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন। উপজেলা আাওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এ আয়োজন করেন।

চেক বিতরণের সময় সংক্ষিপ্ত বক্তব্যে মনিরউজ্জামান মনির বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার পিছিয়ে পরা ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

চেক বিতরণের সময় রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খাইরুল আলম সরফরাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাবেক ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা ডিপেটি কমান্ডার দুলাল সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনিরুজ্জামান মনির নিজ উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সমাজে পিছিয়ে পরা মানুষের জন্য এই সহায়তার ব্যবস্থা করে আসছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ