IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাড়িবহরে পুলিশের বাধা পেয়ে সড়কে বসে পড়লেন এনসিপি নেতারাঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপিবাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপিফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগমহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনাপোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুমান্দায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্নবাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশাপুঠিয়ায় রাস্তা ও কবরস্থানে উদ্বোধন করলেন নজরুল ইসলাম এমপিজর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানেরব্যারিস্টার মোশাররফ হোছাইন সিআইডি প্রধানের দায়িত্ব নিলেনইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানী

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানী

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী একটি বিআরটিসি বাসের বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে বাসের সুপারভাইজার ও এক যাত্রীসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে বাসের চালকসহ আরও ১৩ জন যাত্রী।

শুক্রবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপুর-ভান্ডারিয়া সড়কের কানুদাসকাঠি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের পার্শ্ববর্তী ভান্ডারিয়া ফায়ার সাভির্সের সদস্যরা উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় সড়কে যানজট সৃষ্টি হয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে যান চলাচল স্বাভাবিক করেন।

পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্ট্র-ব ১১-২২৪১) পাঠঘাটায় যাচ্ছিল। এসময় রাস্তার মধ্যে ঝুলে থাকা বিদ্যুৎ খুটির তারের সাথে বাসটি জড়িয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুৎ খুটির সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সুপার ভাইজার ও চালকসহ ১৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ভান্ডরিয়া ফায়ার স্টেশনেরকর্মীরা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেয়া হয়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহম্মেদ শফিক বাসের সুপারভাইজার মেহেদী ও পারভেজ নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।

নিহত দুই জন হলো বরিশাল সদরের জিয়া সড়কের বাসিন্দা আব্দুল রশিদ মৃধার ছেলে বাসের সুপারভাইজার মেহেদী (৪৫), বাখেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি এলাকার আব্দুল আজিজ হাওলাদারের ছেলে পারভেজ (৩৫)।

আহতরা হলো বরিশাল সদরের আব্দুল রাজ্জাকের ছেলে বাসের চালক সাবু মোল্লা (৪০), বরগুনার বামনার জিয়াউল হকের স্ত্রী সাথী (৩৩), কাকচিড়ার শুক্কুরের স্ত্রী ইমু (২০), আলমগীরের স্ত্রী মোমেনা (৪৫), পটুয়াখালির দুমকির মনিরুল ইসলামের স্ত্রী তানজিলা (৩১), বরগুনা পাথরঘাটার কার্তিক দেকনাথের ছেলে অমল দেবনাথ (৫৮), সামসুল হকের ছেলে কবির মোল্লা (৩৫), অমল দেবনাথের স্ত্রী রিতা দেবনাথ (৩৫), বরিশাল রুপাতলীর আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে মন্টু হাওলাদার (৫৫), ঝালকাঠির পিপলীতার কোব্বাত আলী খানের ছেলে শহিদুল ইসলাম (৫৭), আমুয়ার মজিবুরের স্ত্রী জাহানারা বেগম, অজ্ঞাত স্থানের রাহুল (৪০), অজ্ঞান স্থানের কাওসার হোসেন (৩২)।

এদের মধ্যে ৪জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ৫জন ভর্তি রয়েছে। বাকি ৪জনকে বরিশাল উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আহত বাসের যাত্রী মোমেনা, আলমগীর ও কবির জানায়, বরিশাল থেকে বাস ছাড়ার আগে থেকেই চালক ও হেলপারের মধ্যে ঝগড়া হয়। সেই থেকে চালক ক্ষেপে থাকায় বেপরোয়া গতিতে বাস চালায়। পথেও দুই বার বাস দুর্ঘটনার শিকার হওয়া উপক্রম হয়েছিল। এনিয়ে যাত্রীদের সাথে বাস চালকের কথা কাটাকাটি হয়। হঠাৎ কানুদাসকাঠি এলাকায় বাসটি বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুতের খুটিসহ গাছের সাথে ধাক্কা লাগে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশের সুরতহাল শেষে ভান্ডারিয়া থানা পুলিশ ময়না তদন্তে পাঠাবে। বাসটি আমরা জব্দ করেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ