IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটকপোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
Home >> নগর-গ্রাম >> পোরশা উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মেয়াদের চার বছর পূর্তি

পোরশা উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : মেয়াদের চার বছর পূর্তিতে সংবাদ সম্মেলন করলেন নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

শনিবার (৬ মে) নিজ কার্যালয়ে তিনি ওই সংবাদ সম্মেলন করেন। এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, নিতপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম শাহ্, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম হাফিজসহ সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বলেন, গত ২০১৮ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নানা প্রতিকূলাতর মধ্য দিয়ে পরিষদ পরিচালনা করছেন। বিগত চার বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ওয়াদা মোতাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির দিকনির্দেশনায় এ উপজেলায় অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। এর মধ্যে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য সেবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন, বিভিন্ন গ্রামে পানি সাপ্লাই ব্যবস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং নির্মাণ, এলাকার রাস্তাঘাট উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি করোনা কালীন সময়ে তার কর্মকান্ডের বর্ণনা দেন।

তিনি আরও বলেন, তিনি নির্বাচিত হওয়ার পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির দিকনির্দেশনায় উপজেলার স্বাস্থ্য সেবা সাধারণ জনগণের দোড়গোড়ায় পৌছানো ও এ উপজেলার শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করছেন। আগামী এক বছর তিনি ভাইস চেয়ারম্যান ও জনগণকে পাশে নিয়ে এ উপজেলার স্বাস্থ্য, শিক্ষা ও রাস্তাঘাট উন্নয়নের জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেনে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী উপজেলা নির্বাচনে তাকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হলে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসাবে তিনি জনগণের সেবায় নিজকে নিয়োজিত রাখবেন বলে ইচ্ছাপোষন করেন। এসময় তিনি এ উপজেলা ও দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় নির্বাচনে ঔক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেওয়ার জন্য সকলকে আহবান জানান।

তিনি তার বক্তব্যে তৎকালিন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ১৯৭০সালে এমপিএ নির্বাচিত তার দাদা ডাঃ বশিরুল হক চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে স্মরণ ও তাকে নির্বাচিত করে সম্মানিত এ চেয়ারে বসানোর জন্য উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728