IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটকপোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
Home >> নগর-গ্রাম >> ‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যার বিকল্প নেই’

‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যার বিকল্প নেই’

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য বদল হয়। দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বহুতল ভবন নির্মাণ হয়ে যা দেখতে মনে হয় কোনো ভার্সিটির ভবন। প্রত্যান্ত অঞ্চলেরও রাস্তাঘাট সব পাকাকরণ করা হয়েছে। কোথাও কোনো রাস্তা বাকি নেই যা পাকাকরণ হয়নি। বয়স্ক, স্বামী পরিত্যক্তা, বিধবা, মাতৃকালিন, প্রতিবন্ধীসহ বহুপ্রকার ভাতার চালু করেছেন আওয়ামী সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তবুও কিছু মানুষ বলে কোথায় উন্নয়ন? কোথায় কি? তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি চোখে কাঠের চশমা পড়েন?

তিনি আরও বলেন, আপনারা যে সড়ক ব্যবহার করছেন সেগুলোতে কি উন্নয়নের ছোঁয়া দেখতে পাচ্ছেন না? প্রতিমাসে আপনাদের বাচ্চাদের শিক্ষাভাতা আপনাদের ফোনে আসছে সেটা কি দেখতে পাচ্ছেন না? আপনাদের সন্তানরা বহুতলভবনে পড়ালেখা করছে সেটা কি দেখতে পাচ্ছেন না? পাবেন না কারণ আপনারা চোখ থাকতেও অন্ধ। আওয়ামী লীগ সরকারের কোনো উন্নয়ন আপনাদের চোখে পড়বে না। কারণ আপনারা চান না দেশে উন্নয়ন হোক।

গত মঙ্গলবার (৯ মে) রাত ৮টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত যৌথ বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়েত লুটপাট করে বাংলাদেশকে শেষ করে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আবারো দেশকে সঠিক গতিতে এনেছে। দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করেছে। দেশে এখন দিনে দুপুরে চাঁদাবাজি, ছিনতাই হয়না। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকাকালিন তা হতো।

নেতাকর্মিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শুধু পদপদবি নিয়ে থাকলে হবে না। দেশে জঙ্গিবাদ যাতে মাথা চারা দিয়ে না উঠতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নেতা সবাই হতে পারে না, নেতা সে যে সঠিক সময়ে সঠিক পথ দেখাতে পারে। এখন সময় নিজেদেরকে সাংগঠনিকভাবে গুছিয়ে নেয়া। আগামীতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মানুষের মনে আওয়ামী লীগকে গেঁথে থাকতে হবে। মানুষকে বোঝাতে হবে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই।

সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি এনামুল হুদা।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, মহিলা লীগের সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, সৈয়দ মেহেদী হাসান রুবেল, যুব লীগের সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক গোলাম মওলা রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পৌর শাখা ছাত্রলীগের আহ্বায়ক প্লাবন শুভ প্রমুখ।

এতে উপজেলা-ইউনিয়ন শাখাসহ বিভিন্ন ইউনিট আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728