IMG-LOGO

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলন
Home >> নগর-গ্রাম >> প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ : এমপি জিয়াউর

প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ : এমপি জিয়াউর

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। এ সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে অন্য সরকারের আমলে তা চোখে পড়েনি। এরই অংশ হিসেবে চাপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

শুক্রবার (১২ মে) বিকালে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ১ ফেব্রুয়ারী উপ-নির্বাচনে বিজয়ী চাপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি জিয়াউর রহমান তার ১০০ দিন পূর্ণ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

লিখিত বক্তব্যে সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, গত ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদের ৪৪ চাপাইনবাবগন্জ ২ আসনে উপ নির্বাচনে বিজয়ী হওয়ার ১০০ দিন পূরণ হয়েছে গত ১১ মে। সেই উপলক্ষে আমি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমার এই স্বল্প সময়ের কার্যকালে আমি এলাকার সড়ক, রেল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ক্রীড়া ও সাংষ্কৃতিক সংগঠনসহ সকল ক্ষেত্রে গত ৪ বছর উন্নয়ন বঞ্চিত এলাকার উন্নয়ন মূলক কাজগুলো করার লক্ষ্য নিয়ে এগুচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক উন্নয়ন সম্ভব।

আমার এ আসনে তিনটি উপজেলা ও দুটি পৌরসভা রয়েছে। এলাকার বিদ্যুৎ সমস্যাসহ অন্যান্য সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে কথা বলে সমাধানে সচেষ্ট রয়েছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাকালে বন্ধ হওয়া রাজশাহীগামী লোকাল ট্রেন, খুলনাগামী মহানন্দা ট্রেনে বগি বৃদ্ধিসহ রেলের সমস্যা সমাধানে চেষ্টা করছি।

জেলা আওয়ামী লীগের কোন্দল নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, একটি বড় দলে কোন্দল থাকতেই পারে। তবে আমরা কোন্দল নিরসনে উদ্যোগী রয়েছি। চাপাইনবাবগন্জ সদরে সম্প্রতি হত্যাকান্ড নিয়ে আওয়ামী লীগের বিভক্তি প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত চলছে। প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হবে।

জেলা আওয়ামী লীগের মিটিং সম্পর্কে বলেন, কেন্দ্রের পরামর্শ অনুযায়ী সভা আহ্বান করা হবে। তিনি তার দায়িত্ব পালনে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031