IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> আ.লীগের চাপে চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত

আ.লীগের চাপে চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত

আ.লীগের চাপে চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত

ধূমকেতু প্রতিবেদক, মচমইল : রাজশাহীর বাগমারা উপজেলার চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলীকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের চাপে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত গনিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাষ্টার ইনসান আলী, ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য নাজমুল হক, নাইম, মাহতাব আলী ও মহসীন আলীর নেতৃত্বে স্থানীয় কিছু লোকজন বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে এবং পদত্যাগের দাবি করেন। এমন ঘটনায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে হাজির হন।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে যারা ওই প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেছেন তারা অনিয়ম, দুর্নীতির মাধ্যমে মোটা টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করেছেন। তাদের কথার বাইরে কোন শিক্ষকের কথা বলার সাহস হয়ে উঠেনি। নিয়োগ বাণিজ্য করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিলেও তারা প্রতিষ্ঠানের কোন উন্নয়ন করেননি। সম্প্রতি শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশ ছাড়লে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তারা শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির পদকে বাতিল করে। এরপরই বিভিন্ন অনিয়মের দায় বাধে প্রতিষ্ঠান প্রধানের ঘাড়ে। সভাপতির খোঁজ না থাকলেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কিছু স্বার্থলোভী মহল। এরই ধারাবাহিকতায় চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে স্থানীয় লোকজন।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী বলেন, তিনি কোনো অনিয়ন বা দুর্নীতি করেননি। তিনি গনিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি। এ কারণে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতা ষড়যন্ত্র করে তাকে সাময়িকভাবে বরখাস্ত করিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, কিছু লোকজন স্কুলে এসে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে খবর পেয়ে আমরা স্কুলে এসে প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে পরিস্থিতি স্বাভাবিক করি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31