IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন‘জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার’দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ‘শেখ হাসিনা বেঁচে থাকতে বাংলাদেশে খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ হবেনা’

‘শেখ হাসিনা বেঁচে থাকতে বাংলাদেশে খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ হবেনা’

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : শেখ হাসিনা বেঁচে থাকতে বাংলাদেশে খাদ্যের অভাব হবেনা। দুর্ভিক্ষও হবেনা বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শেখ হাসিনা কৃষকবান্ধব প্রধানমন্ত্রী। তিনি সবার আগে কৃষকের কথা ভাবেন। দেশকে কিভাবে স্মার্ট দেশে পরিণত করতে হবে তা নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে নওগাঁর পোরশার সরাইগাছি মোড় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পোরশা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, এমন কোন ব্যক্তি নেই যে, প্রধানমন্ত্রীর সাহায্য-সহযোগিতা পায়নি। শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান, উপবৃত্তি, বয়স্কভাতা, বিধবাভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, ল্যাকটেটিংভাতা প্রদান করে এ সরকার। সরকারি ভাতা দেওয়ার ক্ষেত্রে কে বিএনপি আর কে জাতীয় পার্টি করে তা বিবেচনায় নেওয়া হয়না। সবাই শেখ হাসিনার উপকারভোগী। তিনি প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

মন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা থাকলে সবখানে উন্নয়ন হয়। নওগাঁ ১ আসনে ১০ কিলোমিটার রাস্তা পাকা ছিলো না। এই সরকারের আমলে এই আসনে ৪০০ কিলোমিটার পাকা রাস্তা হয়েছে।

তিনি বলেন, সরকার পদ্মাসেতু, মেট্রোরেলের মত মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরিকল্পনায় এক ফসলি জমি দুই ও তিন ফসলি জমিতে পরিণত করেছে কৃষক। কৃষি যান্ত্রিকীকরণের ফলে কৃষকের চাষাবাদের কাজ সহজ হয়েছে। ফসলের উৎপাদনও বহুগুণে বেড়েছে। এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে কৃষক বাস্তবায়ন করে যাচ্ছে। বিএনপি বঙ্গবন্ধুর হত্যার বিচারে বাধা দিয়েছে। সংসদে হত্যাকান্ডের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হয়নি। শেখ হাসিনার সরকারের আমলে সেই হত্যাকান্ডের বিচার হয়েছে। বাঙালি জাতি কলংকমুক্ত হয়েছে। এতিমের টাকা মেরে খেয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।

ভোট চুরির হোতা বিএনপি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন মুখী দল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে।

পোরশা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি নাছিমা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সোমা মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন ছাবিহা সীমা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার তৃণা মজুমদার।

সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি পারভিন আক্তার।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক শিরীন রুখসানা। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। এসময় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে পুনরায় নাসিমা বেগম ও সাধারণ সম্পাদক হিসাবে অনামিকা সুইটির নাম ঘোষণা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930