IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> নগর-গ্রাম >> মান্দায় চাঁদা না পেয়ে দোকানে হামলা, খদ্দেরকে মারধর

মান্দায় চাঁদা না পেয়ে দোকানে হামলা, খদ্দেরকে মারধর

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় চাঁদার টাকা না পেয়ে দোকানঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নেশাগ্রস্থ এক যুবকের বিরুদ্ধে। এসময় ওই দোকানে পান কেনার অভিযোগে মারধরের শিকার হন আইনজীবীর সহকারী বেলাল হোসেন (৫০)। তিনি মান্দা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বুড়িদহ বাজারে হামলা ও মারধরের এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত যুবক দীপংকর কুমার চৌধুরীর (৩০) বিরুদ্ধে শুক্রবার মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত দীপংকর চৌধুরী বুড়িদহ বাজারের রনজিৎ চৌধুরীর ছেলে। ২০১৮ সালের ১০ জানুয়ারি ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পালসার মোটরসাইকেলসহ তাঁকে গ্রেপ্তার করে রাজশাহীর তানোর থানা পুলিশ। ওই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ মাদকদ্রব্য আইনে মামলা করে। মামলাটি রাজশাহী আদালতে বিচারাধীন আছে।

ভুক্তভোগী ব্যবসায়ী সানোয়ার হোসেন জানান, বেশকিছু দিন ধরে দীপংকর চৌধুরী আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে আমার দোকানের সামনে এসে খদ্দেরকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি দেখাতে থাকে। এসময় দীপংকর নেশাগ্রস্থ অবস্থায় ছিল।

ব্যবসাীয় সানোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘দীপংকরের হুমকি ধামকির কারণে আগত খদ্দেররা মালামাল না কিনে চলে যান। রাত ১০টার দিকে আইনজীবীর সহকারী বেলাল হোসেন প্রসাদপুর থেকে মোটরসাইকেলে বুড়িদহ বাজারে এসে আমার দোকানে পান খেতে আসেন। এসময় পান কেনার অভিযোগে বেলাল হোসেনের ওপর হামলা চালিয়ে মারধর করেন দীপংকর চৌধুরী।’

বুড়িদহ বাজারের ব্যবসায়ী আহাদ আলীসহ আরও অনেকে বলেন, হঠাৎ করেই বেলাল হোসেনের ওপর হামলা চালিয়ে মারধর করেন দীপংকর চৌধুরী। পরে তাঁকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করান স্থানীয় লোকজন।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031