IMG-LOGO

বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিতনিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসীমহানগরতে এতিম শিশুদের মাঝে ওয়ালিউল হক রানা ঈদ উপহারপ্রশাসক হিসেবে নয়, জনগণের সেবকহিসেবে কাজ করতে চাই : রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি- অটো সংঘর্ষে শিশুনিহত,আহত ৫প্রতিবন্ধীকে ঈদের উপহার দিলেন শিবু দাসমাননীয় এমপি মহোদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন বিএনপি নেতারারাজশাহীতে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলেররাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণনিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে অনৈতিক কাজের অভিযোগে প্রবাসীর স্ত্রীসহ যুবক আটক

মহাদেবপুরে অনৈতিক কাজের অভিযোগে প্রবাসীর স্ত্রীসহ যুবক আটক

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অনৈতিক কাজের অভিযোগে প্রবাসীর স্ত্রীসহ এক যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে ৯৯৯ জরুরীসেবা থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চাকলা গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, চাকলা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আমিরুল ইসলাম স্ত্রী ও দুই মেয়েকে বাড়িতে রেখে দীর্ঘ ৬ বছর যাবত প্রবাসে আছেন। এদের মধ্যে বড় মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্বামী প্রবাসে থাকার সুযোগে আমিরুল ইসলামের স্ত্রী নাজনীন নাহার (৩৫) প্রতিবেশী মোজাম্মেল হকের ছেলে ফারুক হোসেন (২৭) এর সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন।

আরও জানা যায়, গ্রামবাসীরা একাধিকবার অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করলে তারা ভুল শিকার করে ক্ষমা প্রার্থনা করায় গ্রাম্য শালিসের মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়। কিন্তু গ্রামবাসীর চোখ ফাঁকি দিয়ে তারা নিয়মিত অনৈতিক কাজে লিপ্ত হতেন। এরই এক পর্যায়ে গত বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ফারুক আবারও ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করলে সকাল সাড়ে ৬ টার দিকে গ্রামবাসীরা ওই প্রবাসীর স্ত্রীর ঘর থেকে তাদের দুজনকে আটক করে। একপর্যায়ে গ্রামে মিটিং বসিয়ে দিনভর আলোচনা শেষে সমাধান না হওয়ায় বিকেলে তাদের দুইজনকে পুলিশের হাতে সোপর্দ করেন।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728