IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুলখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে রোগাক্রান্ত গরু জবাইয়ের অপরাধে কসাইয়ের জরিমানা

ধামইরহাটে রোগাক্রান্ত গরু জবাইয়ের অপরাধে কসাইয়ের জরিমানা

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে রোগাক্রান্ত গরুর জবাইয়ের অপরাধে মোবাইল কোটে কসাইয়ের জরিমানা হয়েছে। প্রত্যন্ত এলাকায় গিয়ে এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।

জানা গেছে, ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলার দৌলতপুর গ্রামের কসাইকর মৃত আব্দুল গফুরের ছেলে ইদ্রিস আলী (৪৫) এর ক্রয়কৃত একটি রোগাক্রান্ত গরু যেন প্রান যায় যায় অবস্থা, এমন পরিস্থিতিতে ওই রোগাক্রান্ত গরুটি জবাই করে কসাইকর ইদ্রিস আলী এবং তা বিক্রির জন্য ধামইরহাট বাজারে নিয়ে আসার প্রস্তুতি নেয়। গোপন সংবাদের প্রেক্ষিতে এমন খবর পেয়ে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসন দৌলতপুর গ্রামে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও মোবাইল কোর্টের প্রসিকিউটির কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন রোগাক্রান্ত গরুর গোস্ত জব্দ করলে ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জেসমিন সুলতানা পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ ২০১১ এর ৫, ৮ ও ১১ ধারা মোকাবেক জবাইয়ের পূর্বে পশুর পরীক্ষা ও লাইসেন্স ব্যতীত পশু জবাইয়ের অপরাধে মোবাইল কোর্টে সর্বনিম্ন ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন জানান, ভোক্তা পর্যায়ে মান সম্মত সেবা প্রদানের লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষনের পাশাপাশি উপজেলা প্রাণি সম্পদ দপ্তরও বিভিন্ন খামারি, ফিড বিক্রেতাসহ বিভিন্ন পর্যায়ে খাদ্য সামগ্রী মান যাচাই করা হচ্ছে, ভেজাল বিরোধী অভিযানও চলমান রয়েছে, কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031