IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিলশেষ ম্যাচেও হারলো নোয়াখালীশিশু কোলে নিয়ে মায়ের গান শুধু আদর নয়, জানুন পেছনের বিজ্ঞান
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব

মহাদেবপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : ‘ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়, আসুন ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণে এগিয়ে আসি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নওগাঁর মহাদেবপুরে আদিবাসী উড়াও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ অক্টোবর) বিকেলে ডাকবাংলো মাঠে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কারাম উৎসব অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে নওগাঁ জেলাসহ আশেপাশের কয়েক জেলা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে তাদের নিজেদের ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে দলবদ্ধভাবে নৃত্য পরিবেশন করে।

এ উপলক্ষে ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম।

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক নরেন পাহান, মানবাধিকার কর্মী আই.এস.সির নির্বাহী পরিচালক অনীক আসাদ, ডিরেক্টর ফাইন্যান্স এন্ড অপারেশনস আবুল হাসনাত, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ, মোশারফ হোসেন চৌধুরী, রাইগাঁ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, একুশে পরিষদ নওগাঁর সহ সম্পাদক নাইস পারভীন, উপজেলা শাখার সভাপতি দিলীপ পাহান, প্রচার সম্পাদক দিলীপ চৌহান।

ডাকবাংলো মাঠে উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠী পল্লীসহ জেলার পতœীতলা, ধামইরহাট, নিয়ামতপুর, বদলগাছী ও পাশ্ববর্তী জয়পুরহাট, নাটের, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জসহ কয়েকটি জেলার ১১২টি নৃত্যদল উৎসবে অংশ নেয়। এর আগে শনিবার রাতে বকাপুর আদিবাসী পল্লীতে ডাল পূজার মাধ্যমে এ কারাম উৎসবের সূচনা হয়।

আয়োজকরা জানান, প্রতিবছর ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে নিজের ও পরিবারের মঙ্গল কামনায় উড়াও সম্প্রদায়ের মানুষেরা খেল কদমের ডাল দিয়ে পূজা-অর্চনা করেন। করমা বা খেল কদমের ডাল দিয়ে পূজা করা হয় বলে এ উৎসব কারাম উৎসব হিসেবে পরিচিত বলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news