ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নে ৩৫৮ জন দুস্থ অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার ৮নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু, ইউপি সচিব রেজাউল করিম, ট্যাগ অফিসারের প্রতিনিধি।
আরও উপস্থিত ছিলেন, পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাকির হোসেন, সবুজ সরকার, রাজু আহমেদ, খোসবার সেখসহ গ্রাম পুলিশের সদস্য ও ইউপি সদস্যবৃন্দ।


