IMG-LOGO

শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগগাজীপুরে ছিনতাইকারীর হাতের কবজি কেটে দিল স্থানীয় জনতানালু মিঞার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিওমানবতার ফেরিয়ালা আবু সাইদ চাঁদগোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠকপুঠিয়ায় হামলা, লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলনবাগমারায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভাচাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তারবাগমারায় জমি নিয়ে বিরোধ, কৃষককে মারধরের অভিযোগচাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের গুড়ার ভিতর মিলল মাদক, আটক ১সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ আটক ১

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর তিন রাস্তার মোড় থেকে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ও নগদ টাকাসহ ১ জনকে আটক করে ৫৯ বিজিবি।

আটককৃত আসামী হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মৃত লোকমান আলী ও জাহানারা বেগমের ছেলে আব্দুর রাহিম (৩০)।

৫৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) ২০২৩ তারিখ সন্ধ্যা ৬ টার সময় অধিনায়ক, লেঃ কর্নেল গোলাম কিবরিয়া নেতৃত্বে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে ৬ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ও বাংলাদেশী নগদ ১৮,৮৯৫/- (আঠার হাজার আটশত পঁচানব্বই) টাকাসহ আসামী আব্দুর রাহিম (৩০), পিতা- মৃত লোকমান আলী, মাতা- জাহানারা বেগম, গ্রাম- চামুচা, ডাকঘর- ফুটানী বাজার, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে আটক করা হয়। ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ এর মূল্য-৪৩,৪৮,৭৮৪/- এবং বাংলাদেশী নগদ ১৮,৮৯৫/- টাকা। যার সর্বমোট সিজার মূল্য ৪৩,৬৭,৬৭৯/- (তেতাল্লিশ লাখ সাতষট্টি হাজার ছয়শত উনআশি) টাকা।

রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

উপরোক্ত ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু ও ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ট্রেজারীতে জমা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728