IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিও

১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিও

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় পবিত্র ঈদে মেলার জন্য ওয়াকফ্ এষ্টটের মাঠ ইজারা নিতে ত্রিশ মিনিটের ডাকে জমা পড়লো ৭ কোটি ৫০ লাখ টাকা । উন্মুক্ত এই ডাকে পুরুষের পাশাপাশি অংশ নিয়েছিলেন ১নারিও। মাজার পরিচালনা কমিটি উন্মুক্ত ডাকের আয়োজন করেন।

বৃহসপতিবার(০৫-০৩-২০২৬) দুপুর ২টায় মাজার প্রাঙ্গনে ডাক অনুষ্ঠিত হয়। ১০ লাখ টাকা বিডি জমা দিয়ে ডাকে অংশ গ্রহন করেন বিএনপি দলের ১ নারিসহ ৭৫ জন। ৭৩ নম্বর সিরিয়ালে ছিল ওই নারি নাম। তিনি ডাক দিয়েছিলেন ১২ লাখ ৩০ হাজার টাকা। সবোর্চ্চ ডাককারি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম(সিরিয়াল নম্বর -৩২)কে ১২ লাখ ৭০ হাজার টাকায় ১৪ দিনের মেলার জন্য ওয়াকফ ্ এষ্টটের মাঠ ইজারা প্রদান করেন মাজার পরিচালনা কমিটি। দ্বিতীড ডাককারি রবিউল ইসলাম-১২লাখ ৬৫ হাজার টাকা ,তৃতীয় ডাককারি মিজানুর রহমান সুমন-১২ লাখ ৬০ হাজার টাকা। গত বছর ১২ লাখ টাকায় একই মাঠ ইজারা নিয়েছিলেন শফিকুল ইসলাম। ৮লাখ টাকা বিডি জমা দিয়ে ডাকে অংশ নিয়েছিলেন ৬৮ জন। মেলার অনুমতি ছির ৭দিন। এবার অনুমতি মিলেছে ১৪ দিন। ১০ লাখ টাকা বিডি জমা নিয়ে ১৯ শর্তে মাঠ ইজারা দিয়েছেন মাজার পরিচালনা কমিটি।

অন্যতম শর্তগুলোর মধ্যে- ডাকের সমুদয় অর্থ নগদ প্রদান,আইনশৃঙ্খলা ও পরিস্কার পরিছন্নতা বজায় রাখাসহ অন্যান্য শর্তের মধ্যে রয়েছে, যাত্রা, নাচ,গান,পুতুল নাচ, জুয়াখেলা, লটারি, অশ্লিল সিডি, অসামাজিক কার্যক্রম,মেলায় আগত ব্যবসায়ীদের কাছে ১শত টাকা ফুট (দের্ঘ্য-প্রস্থের গড়) হিসাবে ও আসবাবপত্র ক্রেতাদের নিকট শতকরা ৫টাকার বেশি খাজনা আদায় না করা।

গত বছরের আগের বছর ২৭ লাখ ৪০ হাজার টাকায় ইজারা নিয়েছিলেন,সবোর্চ্চ ডাককারি পৌর আ’লীগের সাধারন সম্পাদক মামুন হোসেন। ৮ লাখ টাকা বিডি জমা দিয়ে ডাকে অংশ নিয়েছিল ২০ জন। মেলার অনুমতি ছিল ১৪ দিন।

এবার ডাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাজার পরিচালনা কমিটির সহ সভাপতি, উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার, সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলি, সদস্য সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম (মোতয়াল্লী),সদস্য-অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী,সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা সহকারি অধ্যাপক (অবঃ) জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম,মোখলেছুর রহমান, কামাল হোসেন, তফিকুল ইসলাম, আব্দুল লতিফ, সুরুজ্জামান, সালে আহমেদ সালাম সহ প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয়রা।

অভিযোগ রয়েছে,শর্ত ভঙ্গ হলেও কোন পদক্ষেপ নেননা কর্তৃপক্ষ। ইজারাদার শফিকুল ইসলাম বলেন,শর্ত মেনেই ইজারা নিয়েছেন। শর্ত রক্ষা করে ধর্মীয় মেলার শৃঙ্খলা বজায় রাখবেন বলে জানান।

জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলা সদরে প্রতিবছর ঈদুল ফিতরের ঈদে মেলা অনুষ্ঠিত হয়। মেলার জন্য মাঠ ইজারা দেন মাজার পরিচালনা কমিটি। বিধি মোতাবেক আয়কর এর অংশ পান বাঘা পৌরসভা।

মাজার কমিটির সদস্য সচিব ও ওযাকফ্ এস্টেটের মোতয়াল্লী খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রায় ৫০০ বছর ধরে ধর্মীয় আদর্শের দিক-নির্দেশনার মহৎ পুরুষ আব্বাসীয় বংশের হযরত শাহ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা (রহঃ) ও তার পুত্র হযরত আব্দুল হামিদ দানিশমন্দ (রহঃ) ওফাত দিবস উপলক্ষে প্রতিবছর আরবি শাওয়াল মাসের ৩ তারিখে ওরস অনুষ্ঠানের আয়োজন করা হয় । ওরস উপলক্ষে অনুষ্ঠিত হয় মেলা।

মাজার পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। সহসভাপতি উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, ধর্মীয় চেতনায় আঘাত হানতে পারে এমন বিষয়টিও শর্তের তালিকায় রয়েছে। শর্ত ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31