IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘‘বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে’‘সামুদ্রিক নিরাপত্তায় কোস্ট গার্ডের অবদান আরও বাড়বে’‘ইরানে ক্ষমতার পরিবর্তনই হবে ‌‘সবচেয়ে ভালো’ বিষয়’নির্বাচন নিয়ে আজ আনুষ্ঠানিক বক্তব্য তারেক রহমানেররাজশাহী -৬ আসনে বিপুল ভোটে বিজয়ী চাঁদের বাড়িতে মিলন মেলাপরাজিত জামায়াতের প্রার্থী নাজমুল হক চাঁদের গলায় মালা পরিয়ে অভিনন্দন জানানচাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি জাতিসংঘেররাজশাহী-৫ আসনে সাত প্রার্থীর মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্তজাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২
Home >> নগর-গ্রাম >> পরকীয়া প্রেমিককে ডেকে কুপিয়ে হত্যা

পরকীয়া প্রেমিককে ডেকে কুপিয়ে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া মহল্লায় পরকীয়া প্রেমিক জামালকে (৪১) শুক্রবার রাতে মুঠোফোনে কল করে ডেকে নিয়ে গভীর রাতে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন।

শনিবার (২১ অক্টোবর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি পৌর শহরের কলাবাগান ছয়গন্ডা মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান। তিনি জানান, পূর্বদাপুনিয়া মহল্লার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. শরিফ মিয়ার বাসায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘরের ভেতর থেকে রক্তমাখা আলামত জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শরিফ মিয়া (৪০), তার ছেলে সজীব মিয়া ও অপর সহযোগী মামুন মিয়াকে আটক করা হয়েছে।

নিহতের বড়ভাই স্বপন মিয়া জানান, আমার ছোটভাই জামাল পাওনা টাকা ফেরত আনতে গিয়েছিল। রাত ১২টার দিকে তার মা রহিমা খাতুনের ওষুধ নিয়ে আসে। এর পরে তাকে ফোন করলে শরিফদের বাড়িতে যায়। রাত ৩টার দিকে রক্তাক্ত শরীর নিয়ে বাসায় এসে চিৎকার দেয়। এর পর তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সে মারা যায়।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তার শরীরে প্রচণ্ড রক্তপাত হয়। মাথায় মারাত্মাক আঘাত ছিল। তার জীবন সংকটাপন্ন থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল।

নিহতের মা রহিমা খাতুন যুগান্তরকে জানান, আমার ছেলের রক্তে আঁচল ভিজে গেছে, তার ঘরটাও রক্তে ভেসে গেছে। বলল শরিফ ডেকে নিয়ে তাকে কোপাইছে।

গৌরীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জিয়াউর রহমান জিয়া জানান, পূর্বদাপুনিয়ার শরিফের স্ত্রী শামসুন্নাহারের সঙ্গে পার্শ্ববর্তী কলাবাগান ছয়গন্ডার মহল্লার জামাল মিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে।

প্রতিবেশীরা জানান, হ্যান্ডট্রলি চালক জামালের গাড়িতে কাজ করত শরিফের ছেলে সজীব মিয়া। এ কারণে শরিফের বাসায়ও জামাল মিয়াকে নানা সময় আসা-যাওয়া করতে দেখা গেছে।

লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান গৌরীপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31