IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> নগর-গ্রাম >> সুজানগরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

সুজানগরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, হরতাল, নৈরাজ্য,পরিবহন ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ সুজানগর পৌর শাখার সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

বিশেষ অতিথি ছিলেন, সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।

আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাবেক প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, আওয়ামী লীগ নেতা মন্টু হাজারী, সুজানগর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আফসার আলী, সুজানগর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ, সাবেক আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, আওয়ামী লীগ নেতা কুতুব, তাতীবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, মানিকহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাজু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, বিএনপি-জামায়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। কিন্তু তারা সফল হবে না বুঝতে পেরে নানাভাবে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা দেশ স্বাধীনে যেভাবে বিরোধীতা করেছে ঠিক একইভাবে আসন্ন নির্বাচন ও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ২০০১ সাল পরবর্তী বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেশের মানুষ তাদের নগ্ন হিংস্রতা দেখেছে এবং গতকালও সমাবেশের নামে তারা মানুষ হত্যা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। আমরা সাধারণ জনগণের সাথে নিয়ে রাজপথে বিএনপি-জামায়াতের এ সকল সন্ত্রাস, হরতাল ও নৈরাজ্যের জবাব দিতে প্রস্তুত রয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728