ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপনের লক্ষ্যে তারাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ মার্চ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, প্রাণিসম্পদ অফিসার ইফতেখারুল ইসলাম, কৃষি অফিসার ধীবা রানী রায়, তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
সভায় দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে উপজেলা প্রশাসন।


