IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. টিপুচারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থারদাবিতে মানববন্ধন,দ্রুত কাজ শেষ করা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারীবদলগাছীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদাফুলবাড়ীতে ঐতিহ্যের ঝলক: চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত‘বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে’ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্ন
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় বিদ্যুৎপৃষ্টে কিশোরের মৃত্যু, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

নওগাঁয় বিদ্যুৎপৃষ্টে কিশোরের মৃত্যু, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে মৃত্যুর প্রায় ২৫ দিন পর মামলা করে হয়রানির অভিযোগ উঠেছে নিহত কিশোরের পিতার বিরুদ্ধে।

নিহত কিশোর নাহিদ হোসেন মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের জবির উদ্দিন মন্ডলের ছেলে। এঘটনায় জবির উদ্দিন মন্ডলের করা মামলায় ৫ জনকে আসামী করা হয়েছে। যারা মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নওগাঁ আদালতে নিহতের বাবা জবির উদ্দিন মন্ডলের দায়ের করা মামলায় আসামীরা হলেন, একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে এনামুল হোসেন (৪৫) এবং তার স্ত্রী মাজেদা বেগম (৩৫), মেয়ে আমেনা খাতুন (২০), ছেলে জুনায়েদ হোসেন (১৪), মজির উদ্দিনের ছেলে মাজেদুল ইসলাম (৪০) ও সালামের স্ত্রী সুফিনা বেগম (৪৫)।

দায়েরকৃত ওই মামলায় উল্লেখ করা হয় ঘটনার দিন বাদীরা স্ব পরিবারে নওগাঁ থাকার কারণে নিহত নাহিদকে বিবাদীগন ‘ঈদমিলাদুন্নবী’ উপলক্ষে জিকির ও আজগর মিলাদ করার উদ্দেশ্যে মাইক টাঙানোর জন্য গাছে উঠিয়ে দেন। মাইক বাঁধানো না হতেই বিদ্যুৎ সংযোগ দেওয়ায় তার মৃত্যু হয়েছে, তার কনিষ্ঠ ছেলের এ মৃত্যু দুর্ঘটনা নয় বরং আসামীগন পরস্পর যোগসাজশে এবং পরিকল্পিত ভাবে তাকে হত্যা করেন এমনটাই দাবী করেন নিহতের বাবা জবির উদ্দিন।

এ বিষয়ে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ওই দিন নিহত নাহিদ হোসেন তার নিজ ঘরেই বিদ্যুৎপৃষ্ট হলে বিবাদী এনামুল হক এবং জুনায়েদ হোসেন প্রথমে দেখতে পান এবং উদ্ধারের চেষ্টা করেন। পরক্ষণে তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার মৃত্যু হয়।

বিবাদী এনামুল হোসেন জানান, নিহত নাহিদ হোসেন আমার প্রতিবেশি, ছোটবেলা থেকেই ইলেকট্রনিকস পন্য তৈরিতে তার ব্যপক উৎসাহ ছিল। সেই ধারাবাহিকতায় নিজ ঘরে বসেই বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী মেরামত ও তৈরি করে। ঘটনার দিন তার নিজ ঘরে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হলে আমি তাকে উদ্ধারের চেষ্টা করি। এ সময় স্থানীয় অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। বর্তমানে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে। আমার ১০ বছর বয়সের শিশু সন্তান জুনায়েদকেও আসামি করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত।

ইউপি সদস্য শাহীনুর রহমান বলেন, ঘটনার দিন নিহতের পরিবারের কোন অভিযোগ না থাাকায় লাশ দাফন করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতের ঘটনা আমাকে অবগত করা হলে আমি নিহতের বাবাকে আইনি সহায়তা নেওয়ার জন্য বললে তিনি উক্ত বিষয়ে আইনের আশ্রয় নিতে অনাগ্রহ এবং তার ছেলের মৃত্যুর ব্যাপারে কারো প্রতি কোন অভিযোগ নেই বলে জানান। পরবর্তীতে মহাদেবপুর থানার ওসির সাথে কথা বলার পর নিহতের দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে জবির উদ্দিন মন্ডলের সাথে কথা হলে তিনি বলেন, আমার ছেলের মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। বিবাদীগনরা পরিকল্পিত ভাবে আমার ছেলেকে হত্যা করেছে আমি এর সুষ্ঠ বিচার চাই।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘটনার দিন থানায় কেউ কোন অভিযোগ করেনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান যোগাযোগ করেছিলেন তবে কেউ বাদী না হওয়ায় পারিবারিক ভাবে লাশ দাফন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031