IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> নগর-গ্রাম >> কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ আটক ৩

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ আটক ৩

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : নাশকতার অভিযোগে কুষ্টিয়ার জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সহ সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সাধারণ সম্পাদক সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে ধরে নিয়ে গেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টুকেও আটক করা হয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১.৪৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে শহরের পশ্চিম মজমপুর এলাকার নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তবে তাকে কি কারণে নিয়ে যাওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ।

জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোহরাব উদ্দিনের বাড়ি ঘিরে ফেলে।

বাড়ির কেয়ারটেকার আব্দুল আলিম জানান, গোয়েন্দা পুলিশের সদস্যরা এসময় বাড়ি বিভিন্ন জায়গায় তল্লাশি চালান। পরে বাড়ির সিসিটিভির হার্ডডিস্ক খুলে নেন। বেলা পৌনে ১২টার দিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা সোহরাব উদ্দিনকে সঙ্গে করে বাইরে বেরিয়ে আসেন। পরে একটি সাদা মাইক্রোবাসে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয় নিয়ে যাওয়া হয়।

সোহরাব উদ্দিনের ছোট ভাই শিহাব উদ্দিন জানান, ডিবির লোকজন বড় ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে।

এদিকে, দুপুর সোয়া ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় জেলা গোয়েন্দা পুলিশ এবং কুষ্টিয়া মডেল থানা পুলিশের যৌথ অভিযানে জেলা বিএনপির কার্যালয় থেকে ১৮ বোমা, লোহার রড, বাঁশের লাঠি, ইটপাটকেল উদ্ধার করে পুলিশ।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে তুলে নিয়ে যায় পুলিশ।

অপরদিকে, বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়াস্থ নিজ বাড়ি থেকে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লাকেও ধরে নিয়ে যায় পুলিশ। নিজ বাড়ি থেকে পুলিশ বাচ্চু মোল্লাকে ধরার বিষয়টি তার পরিবারের লোকজন নিশ্চিত করেছেন।

এছাড়াও জেলা যুবদলের শীর্ষ নেতা পিন্টুকে আটক করা হয়েছে বলেও দলীয় সূত্র নিশ্চিত করেছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (ক্রাইম এন্ড মিডিয়া) পলাশ কান্তি নাথের কাছে জেলা বিএনপির শীর্ষ ৩ নেতাকে কী কারণে নিয়ে যাওয়া হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে পরে জানানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728