IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলনইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিকরাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎজুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামী মঙ্গলবারমান্দায় যৌতুক দাবির অভিযোগে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলাতানোরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্নহত্যাইউক্রেনে ট্রেনে রুশ ড্রোন হামলাকুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহতরাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
Home >> নগর-গ্রাম >> বসত বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

মহাদেবপুর থানায় মামলা

বসত বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

বসত বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রæতার জের ধরে মধ্য রাতে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে মারপিট, বসতবাড়ি, পাওয়ার টিলার ও শ্যালো মেশিন ভাংচুর, ৩টি গরুসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট ও অগ্নিসংযোগের ঘটনায় মোস্তাকিম বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গত বুধবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের রহিমাপুর (চকপাড়া) গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, বুধবার রাত আড়াইটার দিকে রহিমাপুর (চকপাড়া) গ্রামের মৃত আছির উদ্দীনের ছেলে আলমগীর হোসেন, মৃত মমতাজ উদ্দীনের ছেলে মামুন হোসেন ও আমিনুল ইসলাম, আব্দুল হামিদের ছেলে আনোয়ার হোসেন ও ফরহাদ রেজা, মৃত জরিপ উদ্দীনের ছেলে আব্দুল হামিদ ও আলমগীর হোসেনের ছেলে নোমানসহ বেশকিছু ভাড়াটিয়া লোকজন মোস্তাকিমের বসত বাড়িতে হামলা চালিয়ে ওই বাড়িতে ঘুমিয়ে থাকা মোস্তাকিম হোসেন, তার বাবা মন্টু, মা তহমিনা ও বোন মুক্তাকে বেদম মারপিট করতে থাকে। এসময় তারা বাড়িতে থাকা নগদ ২ লাখ ৩০ হাজার টাকা, প্রায় ১ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা, ৩ লাখ টাকা মূল্যের ৩টি উন্নতজাতের গরু ও সারসহ প্রায় ৬০ হাজার টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী লুট করে নিয়ে যায়।

এর আগে তারা একটি পাওয়ার টিলার, ১টি শ্যালো মেশিন, বিভিন্ন আসবাবপত্র ও বাড়িঘর ভাংচুর করে অগ্নিসংযোগ করে আরও প্রায় ৪ লাখ টাকার ক্ষতিসাধন করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031