IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের প্রতিবাদে বিক্ষোভ

রাণীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের প্রতিবাদে বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ আগস্ট) দিনগত রাতে এই ঘটনা ঘটে। এতে প্রায় একলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে দলীয় কার্যালয়ে আগুন দেয়ার প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাণীনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেন জানান, শনিবার রাতে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এতে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ছবিসহ কার্যালয়ের চেয়ার, টেবিল, এলইডি টিভিসহ প্রায় একলক্ষ টাকার জিনিসপত্র পুড়ে যায়।

তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন গভীর রাতে এই কার্যালয়ে আগুন দিতে পারে বলে দাবি করেছেন তিনি। তবে এঘটনার সাথে আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ দুলু।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে দলীয় কার্যালয়ে আগুন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৫ আগস্ট) দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদরের বিএনপির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আল ফারুক জেমস, সদস্য মেজবাউল হক লিটন, নয়ন খান লুলু, মুঞ্জুর রশিদ, যুবদলের আহ্বায়ক এমদাদুল ইসলাম, সদস্য সচিব মোজাক্কির হোসেন

আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, ফরহাদ হোসেন মন্ডল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদুল হক বেলাল, ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামানসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31