IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছেরহনপুর রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিলনন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহতরাজশাহী রিপ্রেজেনটেটিভ এনিমেল হেল্থ এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখখুরচা বাজারে জ্বালানি তেলের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে অর্থদণ্ডরাসিকের নয়া প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনুরাসিকের নতুন প্রশাসকহলেন রিটনবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রীগোদাগাড়ীতে ব্যারিস্টার মিলনের উদ্যোগে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণপুঠিয়ায় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানপুঠিয়ায় সরকারী ভাবে যাকাত বিতরণ সম্পন্ননন্দীগ্রামে ঈদের কেনাকাটায় নারীদের উপচে পড়া ভিড়
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পত্নীতলায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পত্নীতলায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুবলীগের আয়োজনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ১ মিনিট নিরবতা পালন দোয়া ও মোনাজাত করা হয়

বিকালে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আজাদ রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝরনা, সাংগঠনিক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ।

আরও উপস্থিত ছিলেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সহ সভাপতি গৌতম চন্দ্র দে, আওয়ামী যুব লীগের যুগ্ম আহ্বায়ক বিমান কুমার দাস।

এছাড়াও যুবলীগ সদস্য মিন্টু, খালেক, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজ সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728