ধূমকেতু প্রতিবেদক,সিংড়া: রাজশাহী রিপ্রেজেনটেটিভ অব এনিমেল হেল্থ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে মহানগরীর কাদিরগঞ্জে অভিজাত একটি রেস্টুরেন্টে কমিটি গঠন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রিপ্রেজেনটেটিভ অব এনিমেল হেল্থ এসোসিয়েশন রাজশাহী (RAHAR) এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা মো. আব্দুল হাই (পপুলার ফার্মাসিটিক্যাল )।
অনুষ্ঠানে ইফতার পূর্ব সর্ব সম্মতিতেক্রমে মো.আকরাম হোসেনকে (তুশিন এগ্রো) সভাপতি এবং মো.কামরুজ্জামানকে (এভোন এনিমেল হেল্থ ) সাধারণ সম্পাদক এবং মো. উজ্জল হোসেনকে (এফ.এন.এফ) সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়।
সংস্থার ঐক্য, সম্পীতি, স্থায়িত্ব এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন (নিউটেক ফার্মাসিটিকালের এ.এস.এম) নজরুল ইসলাম।


