IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু’পোরশায় ইফার যাকাত ফান্ড থেকে ১৪ জনকে সাহায্য প্রদানপোরশায় প্রাণীসম্পদ দপ্তরের উদ্যেগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণনিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ‘ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে’কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হলেন একেএম আলী মহসীনআজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনআত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ডবাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতপাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশেরপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহতআহত হলেও নিরাপদ আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের তিন দফা দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের তিন দফা দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : করোনা দূর্যোগকালে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ প্রণোদনাসহ তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

বুধবার দুপুরে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের স্মারকলিপি তুলে দেন জেলা নেতৃবৃন্দ।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আরিফ হোসেন ছোটন স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লিখিত দাবি ৩টি হচ্ছে-পুস্তক ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ও স্বল্প ঋণে ১ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা, দেশব্যাপী ২৬ হাজার পুস্তক ব্যবসায়ীর পরিবারের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ প্রদাণ, দেচের স্কুল-কলেজের লাইব্রেরিকে সমৃদ্দ একাডেমিক ও সৃজনশীল বই ক্রয়ের জন্য ৫০০ কোটি বিশেষ বরাদ্দ প্রদাণ।

দাবির বিষয়ে জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আসাদুল্লাহ আহমেদ বলেন, আমাদের স্মারকলিপিটি অতি দ্রুত সময়ে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করবেন বলে আশ্বস্থ করেছেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। আশাকরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যৌক্তিক দাবী মেনে নিয়ে বিশেষ অর্থ বরাদ্দ দিবেন।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির জেলা সভাপতি জয়নুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আসাদুল্লাহ আহমেদ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, কারিবুল ইসলামসহ অন্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728