IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> লিড নিউজ >> পাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশের

পাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশের

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের দেওয়া ১১৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের বিশাল জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। মাত্র ১৫.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। দলের এই দাপুটে জয়ে মূল ভূমিকা পালন করেন ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ৪২ বলে ৫টি ছক্কা ও ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রানের এক বিধ্বংসী ও অপরাজিত ইনিংস খেলেন তিনি।

ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ওভারে ১০ রানের পর দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফকে পেয়ে বসে বাংলাদেশ, সেই ওভার থেকে আসে ১৫ রান। তানজিদের দুটি চারের পাশাপাশি অতিরিক্ত রানও দ্রুত স্কোরবোর্ড সচল রাখে। তবে তৃতীয় ওভারে শাহিন আফ্রিদির বলে পয়েন্টে শামিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান (১০ বলে ৪ রান)।

সাইফের বিদায়ের পর ক্রিজে এসে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। সপ্তম ওভারে আফ্রিদিকে তিনটি চার মেরে দলীয় রান পঞ্চাশ পার করেন তিনি। তানজিদ ও শান্ত মিলে মাত্র ৩৮ বলে ৫১ রানের একটি অবিচ্ছিন্ন জুটি গড়েন। এর মধ্যেই মাত্র ৩২ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ।

জয়ের খুব কাছাকাছি গিয়ে মোহাম্মদ ওয়াসিমের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত (৩৩ বলে ২৭ রান)। তবে তাতে জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি। শেষ পর্যন্ত লিটন দাসকে (৩*) সঙ্গে নিয়ে অনায়াসেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তানজিদ তামিম।

৮ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান নাহিদ রানার। ক‍্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন এই তরুণ পেসার। তাকে দারুণ সহায়তা দিয়ে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অন্য দুটি উইকেট দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের।

শুরুতেই সাইফকে হারাল বাংলাদেশ

মামুলি লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ঝড় তুলেছিল বাংলাদেশ। প্রথম ওভারে শাহিন আফ্রিদিকে সামলে ১০ রান তোলার পর, দ্বিতীয় ওভার থেকে আসে ১৫ রান। মূলত তানজিদ তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়েই দ্রুত রান উঠছিল। অন্যদিকে বেশ সাবলীল দেখাচ্ছিল সাইফ হাসানকেও। তবে এই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি সাইফ। শাহিন আফ্রিদির বলে শামিলের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সাইফ। ১০ বলে ৪ রান করেন সাইফ। নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন। ৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩১। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

এর আগে নাহিদ-মিরাজে পাকিস্তানকে ১১৪ রানে থামায় বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে গেছে সফরকারীরা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে এটিই পাকিস্তানের সর্বনিম্ন রানের দলীয় সংগ্রহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31