IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ২৯ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন ‘বীর নিবাস’

চাঁপাইনবাবগঞ্জে ২৯ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন ‘বীর নিবাস’

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : ‘মুজিববর্ষে’ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫ বীরাঙ্গনাসহ ২৯ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন ‘বীর নিবাস’। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় ১২ জন, সদর উপজেলায় ৯ জন, নাচোল উপজেলায় ৩ জন ও গোমস্তাপুর উপজেলায় ৫ জন। তাঁদের মধ্যে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে ৫ বীরাঙ্গনা পাবেন ৫টি বীর নিবাস।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ১২টি বীর নিবাসের মধ্যে শিবগঞ্জ পৌর এলাকায় একটি, ধাইনগরে একটি, পাঁকায় দুটি, মনাকষায় চারটি, উজিরপুরে একটি, নয়ালাভাঙ্গায় একটি, শ্যামপুরে একটি ও বিনোদপুরে একটি করে বীর নিবাস নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এ প্রকল্প বাস্তবায়ন করবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম আরও জানান, এ প্রকল্পটির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের নিজস্ব ভিটায় পাকা দুটি বেডরুম, দুটি টয়লেট, একটি রান্নাঘর, একটি ডাইনিং রুম ও একটি ড্রইংরুমসহ একতলা ভবন নির্মাণ করা হবে। ৬৩৫ বর্গফুটের বাড়িটি হবে ফ্ল্যাট বাড়ি। প্রতিটি বাড়ির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুবই দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি জানান, এরই মধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। শিগগিরই বীর নিবাসের নির্মাণ কাজ শুরু হবে। পর্যায়ক্রমে উপজেলার সকল অসচ্ছল বীর মুক্তিযোদ্ধারা পাবেন এই বীর নিবাস। ১২টি বীর নিবাস নির্মাণে ব্যয় হবে ১ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪১৬ টাকা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা-বিরাঙ্গনা-শহীদ বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও আর্থ-সামাজিক অবস্থান উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ ও উপহার হিসেবে’ এই প্রকল্প নেয়া হয়েছে বলে জানান সাকিব-আল-রাব্বি।

নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, নাচোল উপজেলায় আপাতত ৩ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধকে অনুরূপ বাড়ি নির্মাণ করে দেয়া হবে।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ জানান, বিভিন্ন ইউনিয়নে ৯ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য ৬টি ফ্ল্যাটবাড়ি নির্মাণ করা হবে।

গোমস্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে ৫ জন বীরাঙ্গনাকে একটি করে ফ্ল্যাটবাড়ি বীর নিবাস নির্মাণ করে দেয়া হচ্ছে। এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।

ভোলাহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আলম সরকার জানান, ভোলাহাটে এখনো বরাদ্দ আসেনি।

দউল্লেখ্য, প্রতিটি বীর নিবাস নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। বীর নিবাসের সংখ্যা আরো বাড়বে বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728