IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> নগর-গ্রাম >> সাপাহারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাপাহারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলা সদরে অবস্থিত আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজ এর চলতি বছরের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজ মাঠে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিদ্যালয়ের চলতি বছরের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও শিরন্টি ইউপি চেয়ারম্যান মাওলানা আঃ বাকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্ল্যাহ্ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম গোপালপুর ফাজিল মাদ্রসার সুপার মাওলানা এরফান আলী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, সাবেক বিআরডিবি কর্মকর্তা সোলায়মান আলী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রী ও এস.এস.সি পরীক্ষার্থীরা।

সাপাহার আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম জানান, এ বছর উক্ত বিদ্যালয় হতে ৭০ জন ছাত্রী ও ১৩৪ জন ছাত্র সহ সর্বমোট ২০৪ জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। এদেও মধ্যে বিজ্ঞান বিভাগ হতে ১৮৬ জন এবং মানবিক বিভাগ হতে ১৮ জন শিক্ষার্থী রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728