IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় চাচার পরিবর্তে পরীক্ষা দিতে গিয়ে ভাতিজা আটক

নওগাঁয় চাচার পরিবর্তে পরীক্ষা দিতে গিয়ে ভাতিজা আটক

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরে চাকুরিজীবী চাচার পরিবর্তে পরীক্ষা দেয়ার আপরাধে ভাতিজাকে আটক করেছে পুলিশ।

রোববার বেলা সোয়া ১১ টায় নিয়ামতপুর সরকারী কলেজ কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলমের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১ শত টাকা জরিমানা করেন।

সাজা প্রাপ্ত ভূয়া পরীক্ষার্থী ভাতিজা হলেন, শ্যামাপদ (১৯) উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহইল গ্রামের ভবেশ বর্মনের ছেলে এবং নিয়ামতপুর সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ২য় বর্ষের ছাত্র।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, রবিবার সকালে টিকরামপুর টেকনিক্যাল এন্ড ম্যানেজন্টে কলজের এইচএসসি ভোকেশনাল শাখার ২য় বর্ষের পরীক্ষা চলছিলো। কেন্দ্রে মোট ২৫৪ জন পরীক্ষার্থী অশংগ্রহণ করে। এ পরীক্ষায় কার্তিক বর্মনের নামে তার পরিবর্তে ভূয়া পরিক্ষার্থী (ভাতিজা) পরিক্ষা দিচ্ছিল। কার্তিক বর্মন উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহইল গ্রামের মনজম বর্মনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলমের নেতেৃত্ব একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, কেন্দ্রে সচিব গোলাম শফি কামালসহ কক্ষ পরিদর্শনে গিয়ে তাকে সনাক্ত পূর্বক আটক করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে শ্যামাপদ নিজের অপরাধ স্বীকার করে বলেন, আমি আমার কাকা উপজেলার গাহইল গামের সনজম বর্মনের ছেলে কার্তিক বর্মনের বদলে পরীক্ষা দিতে এসেছিলাম।

নিয়ামতপুর সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম বলেন, আজ সকালে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে পরীক্ষাতে একজন পরীক্ষার্থী অন্য আরেকজন পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে আসছিলো। বেলা ১১.২০ মিনিটে আমরা তাকে সনাক্ত করতে পারি। এরপর আটক পূর্বক ভূয়া পরীক্ষার্থী হিসাবে মোবাইল কোর্ট আইন অনুযায়ী পাবলিক পরীক্ষা আইন সমূহের ১৯৮০ সালে ৩ (খ) ধারা অনুযায়ী তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা জরিমানা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728