IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আজারবাইজানে ইরানের ড্রোন হামলায় আহত ২ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধারবরেন্দ্রের মাঠে মাঠে ধানের চারা রোপণের উৎসব চলছেকুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতবিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যতিক্রম উদ্যোগআরও একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘ইসলামের শত্রুরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’বাঘায় সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলপুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযানইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টাঘুষ চাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার উপাচার্যের সংবাদ সম্মেলনটেন্ডার ছাড়াই তিন স্কুলের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেসাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল: এমপি চাঁদ
Home >> নগর-গ্রাম >> রায়গঞ্জে টোপা বানিয়ে দিন চলে ওমর আলীর

রায়গঞ্জে টোপা বানিয়ে দিন চলে ওমর আলীর

ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের ওমর আলীর সারাদিন চলে যায় টোপা/ ঝুপড়ি বানিয়ে। বলা চলে তিনি একজন টোপা বা ঝুপড়ি বিক্রেতা। তিনি জীবনযুদ্ধে এক অপরাজিত সৈনিক। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া মৃত আব্দুল হামিদের আমতলা নামক স্থানে সারাদিন বসে বসে টোপা বা ঝুপড়ি বানিয়ে নিকটস্থ বাজারে বিক্রি করে থাকেন।

সারাদিন কস্ট করে হলেও একটি টোপা বা ঝুপড়ি বানিয়ে থাকেন। মাঝে মধ্যে বড় বড় টোপা বা ঝুপড়ি, গরুর টোনারও অর্ডার নিয়ে থাকেন। তার তেমন কোনো অভাব অনটন নেই। তিনি এ কাজকে পেশা হিসেবে নয় বরং নেশা হিসেবে নিয়েছেন। ওমর আলী (৫৫) উপজেলার গ্রামপঙ্গাসী চানঁপাড়া গ্রামের কৃষক পরিবারের সন্তান। ছেলেদের আয় রোজগারেই চলে তার সংসার।

তিনি সারাদিন টোপা বা ঝুপড়ি বানিয়ে বাজারে বিক্রি করে যে টাকা পান সেই টাকা দিয়ে সন্ধার পর পরই চলে যান চা-বিস্কুট খাওয়ার জন্য হাটপাঙ্গাসী সামিদুলের চায়ের দোকানে। খাওয়া দাওয়া শেষে স্ত্রীর জন্য নিয়ে আসেন পান-শুপারি। সংসারের কোনো ঝামেলা পোহাতে হয়না তাকে। সংসারের জন্য তার ছেলেরাই যথেষ্ট।

টোপা/ঝুপড়ি বিক্রেতা ওমর আলীর সাথে কথা বলে জানা যায়, এতোদিন সংসারের চিন্তা না করলেও এখন তিনি ছেলেদের ওপর ভরসা না করে ঘুরে দাড়ানোর চেষ্ঠা করছেন।

তিনি আরও বলেন, সময় সব সময় এক যায় না, আমি আর কারো ওপর ভরসা করতে চাইনা, টোপা/ঝুপড়ি বানিয়ে বাজারে বিক্রি করেই সংসার চালানোর চেষ্ঠা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728