ধূমকেতু প্রতিবেদক : বিভিন্ন পত্রিকা ও অনলাইনে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে প্রকল্পের ৯ শতাংশ ঘুষ চাওয়ার বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রামেবির উপাচার্য।সংবাদ সম্মেলনে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান,পরিকল্পিত ভাবে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।একটি চক্র ষড়যন্ত্র করে সংবাদপত্রে প্রকল্পের ৯ শতাংশ ঘুষ চাওয়ার অভিযোগে সংবাদ পরিবেশন করছে যা ভিত্তিহীন।তিনি অভিযোগ করে এই অপপ্রচারের নেপথ্যে রয়েছে টেন্ডার প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপ করতে না পারার ক্ষোভ।এই ষড়যন্ত্রের মূল হোতা‘জেনিথ কর্পোরেশন’এর মালিক আতাউর রহমান টিপু।তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনৈতিক ও বেআইনিভাবে চাপ প্রয়োগ করে আসছিলেন তিনি।প্রশাসন নিয়মবহির্ভূত এই আবদার প্রত্যাখ্যান করায় এখন ষড়যন্ত্র করা হচ্ছে।
এদিকে সচেতন রাজশাহীবাসীর ব্যনারে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বেলা ১১টায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দূনীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তরা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হকের অপসারণ দাবি করেন।


