IMG-LOGO

বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানাবানেশ্বর ড্যাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহততানোরের সীমান্তবর্তী মোহনপুরে অদৃশ্য ক্ষমতার বলে চলছে পুকুর খননের হিড়িক, প্রশাসনের নীরবতাদুর্গাপুরে অবৈধ তেল মজুদের অভিযোগে জব্দ করে নির্ধারিত মূল্যে বিক্রি করলেন এসিল্যান্ডগোদাগাড়ীতে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণনিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্তরাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার বিদায়, ফুল দিয়ে শ্রদ্ধা জানান এমপি মিলনদীর্ঘ দিন পর মশা নিধনে ফগার মেশিন ব্যবহার শুরু করলো রাসিকপ্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিতনিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসীমহানগরতে এতিম শিশুদের মাঝে ওয়ালিউল হক রানা ঈদ উপহারপ্রশাসক হিসেবে নয়, জনগণের সেবকহিসেবে কাজ করতে চাই : রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি- অটো সংঘর্ষে শিশুনিহত,আহত ৫
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভারতে বাসে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানী

ভারতে বাসে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে একটি বাসে অগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩৮ জন। শনিবার ভোরে মহারাষ্ট্রের নাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কর্মকর্তারা বলেছেন, আজ ভোর ৫টার দিকে মহারাষ্ট্রের নাসিকের ঔরঙ্গাবাদ রোডে একটি ট্রাকে ধাক্কা লাগলে বাসটিতে আগুন ধরে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহারাষ্ট্রের পুলিশ বলেছে, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বাসটি বিলাসবহুল ছিল। বাসের ভেতর কতজন যাত্রী ছিল, তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন হতাহতদের উদ্ধার করতে।

অপর এক গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মহারাষ্ট্রের আবাসিক ডেপুটি কালেক্টর ভাগবত ডইফোড দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া জেলা কালেক্টর গঙ্গাথরন টি দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন।

টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, পুসাদ থেকে একটি বিলাসবহুল যাত্রীবাহী বাস মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। অন্য দিকে ধুলের দিক থেকে একটি ট্রাক আসছিল। নাসিক-ঔরঙ্গাবাদ রোডের হোটেল মিরচির কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নাসিকের ফায়ার ব্রিগেড উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728