IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’
Home >> প্রবাস >> লিড নিউজ >> মার্কিন রণতরি আব্রাহাম লিংকন অকেজো, ইরান

মার্কিন রণতরি আব্রাহাম লিংকন অকেজো, ইরান

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন নৌবাহিনীর রণতরি আব্রাহাম লিংকনকে একেবারে অকেজো করে দিয়েছে ইরান। আর এ ঘটনাকে মার্কিন সামরিক শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ ‘ঐতিহাসিক পরাজয়’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৫ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেকারচি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকনকে কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং ইরানের নেতৃত্বে সংঘটিত এই ‘ঐতিহাসিক পরাজয়ের’ পর সেটিকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।

শনিবার এক বিবৃতিতে আবুলফাজল বলেন, দীর্ঘদিন ধরে ভয়ের প্রতীক এবং মুসলিম বিশ্বের সম্পদ শোষণের একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসা আব্রাহাম লিংকন ইরানের শক্তির কারণে কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

তিনি এ ঘটনাকে মার্কিন সামরিক শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ ‘ঐতিহাসিক পরাজয়’ হিসেবে উল্লেখ করেন, যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা না রাখার সতর্কবার্তা দেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্র একটি ‘কাগুজে বাঘ’ এবং দুর্বল হয়ে পড়া নিজস্ব সামরিক বাহিনীকে রক্ষা করার সক্ষমতাও তাদের নেই।

এ ছাড়াও তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলো কিংবা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। এ সময় মুসলিম দেশগুলোর নেতাদের উদ্দেশে তিনি আহ্বান জানান যে, তারা যেন ইরান এবং এর জনগণের ওপর আস্থা রাখেন।

তিনি যুক্তরাষ্ট্রের ভণ্ডামির বিরুদ্ধে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যের ডাকও দেন।

এর আগে গত ৬ মার্চ ড্রোন হামলা চালায় ইরান। পরে এক বিবৃতিতে ইরান জানায়, হরমুজ প্রণালি পুরোপুরি অবরুদ্ধ করার পর তা পুনরায় সচল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের রণতরি আব্রাহাম লিংকন ইরানের সমুদ্রসীমার ৩৪০ কিলোমিটারের মধ্যে চলে আসে। ঠিক ওই সময় ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী একযোগে ড্রোন হামলা চালায়। ড্রোনের আঘাতের পর মার্কিন রণতরি এবং এর নিরাপত্তায় নিয়োজিত ডেস্ট্রয়ারগুলো দ্রুত পিছু হঠতে বাধ্য হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31