IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হরমুজ নিয়ে এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানেরপ্রাইম ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ‘হরমুজে পুলিশ হলে মার্কিন জাহাজ ডুববে’আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রীশ্বাসরুদ্ধকর লড়াইয়ে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্নজেদ্দায় ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে সৌদি-পাকিস্তানের বৈঠকইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক
Home >> প্রবাস >> লিড নিউজ >> বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শন হবে অস্ট্রেলিয়ায়

বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শন হবে অস্ট্রেলিয়ায়

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৪ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্ব নানা উৎসবে মেতে উঠলেও অস্ট্রেলিয়ার সিডনি হবে নববর্ষের আগের দিন উদযাপনের জন্য সবচেয়ে আইকনিক গন্তব্যস্থলের মধ্যে অন্যতম প্রধান শহর।

২০২৫ সালের কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সিডনি তার সর্বকালের সর্ববৃহৎ নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে।৪

আয়োজকরা এবারও বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছে।

নতুন বছরকে স্বাগত জানাতে পৃথিবীর বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে আতশবাজি উৎসবের। বিশ্বসেরা খেতাব পেতে প্রতিযোগিতা চলে শহরগুলোর মধ্যে। এই প্রতিযোগিতায় বরাবরই শীর্ষে থাকে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যনির্ভর শহর সিডনি।

সিডনির বন্দর উপকূলে আজ নববর্ষ উদযাপন করতে ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন।

আয়োজকরা বলেছেন, বিগত বছরগুলোর তুলনায় এবারের উৎসব হবে সবচেয়ে মুগ্ধকর, আকর্ষণীয় ও বিস্ময়কর। যারা এটি দেখবেন তারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন।

অবিশ্বাস্য ভিজ্যুয়াল, যুগান্তকারী প্রযুক্তি ও সম্প্রদায়কেন্দ্রিক মনোভাবের সঙ্গে এ বছরের উৎসবটি তার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় হওয়ার প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর।

এ বছর সিডনি হারবার ব্রিজের পশ্চিম দিকে ৮০টি নতুন অবস্থান থেকে আতশবাজি প্রক্ষেপণ শুরু হবে। এই সংযোজনটি আরও বেশি চিত্তাকর্ষক প্রদর্শন নিশ্চিত করবে।

বন্দর জুড়ে উপস্থিত দর্শকদের একটি অবিস্মরণীয় দৃশ্য দেখানো হবে।

আতশবাজি সিডনি হারবারের সাত কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হবে। ককাটু দ্বীপ থেকে পয়েন্ট পাইপার পর্যন্ত একটি নতুন ভিজ্যুয়াল আবহ তৈরি করবে। উদ্ভাবনী ‘পাইরোটেকনিক’ প্রভাব এবং নতুন বায়বীয় প্ল্যাটফর্মসহ নয় টনেরও বেশি আতশবাজি স্থাপন করা হবে, যা একটি শ্বাসরুদ্ধকর প্রদর্শনের নিশ্চয়তা দেবে।

আজ প্রদর্শিত হবে দুটি আতশবাজি শো। রাত ৯টায় এবং মধ্যরাত ১২টায়।

২০ মিনিট স্থায়ী প্রথম শোটি একটি পরিবারবান্ধব আতশবাজি হিসেবে পরিচিত। মূলত নতুন প্রজন্মের জন্য আলাদা এই প্রদর্শন। এতে সিডনির বহুসাংস্কৃতিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রকৃতিকে তুলে ধরা হবে। এটি শহরের সমৃদ্ধ বৈচিত্র্য এবং সম্প্রদায়ের চেতনা উদযাপন করবে।

মধ্যরাতে শুরু হবে বিশ্বসেরা আতশবাজি উৎসব। মাত্র ১২ মিনিটের বিস্ময়কর শোটিতে ২৩ হাজার স্বতন্ত্র পাইরোটেকনিক শট, ১৩ হাজার বায়বীয় শেল এবং ৪০ হাজার ইফেক্ট দেখানো হবে। এ বছর মোট ২৬৪টি ফায়ারিং লোকেশন থেকে আতশবাজি প্রক্ষেপণ করে সিডনি হারবার ব্রিজকে আলোকিত করা হবে। এবার অস্ট্রেলিয়ায় প্রথমবারের মত বিশাল এলাকা জুড়ে পানির উপর মুগ্ধকর ইফেক্ট তৈরি করা হবে।

সিডনির আতশবাজি প্রদর্শনের জাঁকজমকের পিছনে রয়েছে প্রচুর পরিমাণে পরিকল্পনা ও নির্ভুলতা। ‘ফোটি ইন্টারন্যাশনাল ফায়ারওয়ার্কস’ গত ২৮ বছরেরও বেশি সময় ধরে দর্শনীয় এই প্রদর্শনীর আয়োজন করে আসছে।

এই সংস্থাটি ২০২৪ সালের উৎসব ত্রুটিহীন এবং নিশ্চিত করতে প্রস্তুতি হিসেবে ব্যয় করেছে চার হাজার ৫০০ ঘণ্টারও বেশি সময়।

আতশবাজি ৮০ কিলোমিটার তারের মাধ্যমে ৩২টি ফায়ারিং প্যানেলের সঙ্গে সংযুক্ত ১৬টি অবস্থান থেকে পরিচালনা করা হবে।

এ বছরের উৎসবে সিডনি অপেরা হাউসের পাল থেকে নিক্ষেপ করা আতশবাজির সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে শহরের বিভিন্ন আকাশছোঁয়া অট্টালিকাও।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031