IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> শ্বাসরুদ্ধকর লড়াইয়ে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন

ধূমকেতু নিউজ ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে দারুণ এক রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে জার্মান জায়ান্ট বায়ার্ন জিতেছে ৬-৪ ব্যবধানে।

ইউরোপের শীর্ষ এই ক্লাব প্রতিযোগিতা ম্যাচের শেষ মুহূর্তে লুইস দিয়াজ ও মাইকেল অলিসে গোল করে জয় নিশ্চিত করেন স্বাগতিকরা। ৮৯তম মিনিটে দিয়াজের গোলের পর অতিরিক্ত সময়ে অলিসে আরেকটি গোল করে বায়ার্নের সেমিফাইনাল নিশ্চিত করেন। শেষ চারে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির।

ম্যাচের শুরু থেকেই ছিল চরম উত্তেজনা। প্রথম মিনিটেই বায়ার্ন গোলরক্ষকের ভুলে সুযোগ নিয়ে গোল করেন রিয়ালের তরুণ তারকা আরদা গুলের। এরপর ২৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে আবারও জালে বল জড়ান তিনি। এর আগে আলেকজান্ডার পাভলোভিচের হেডে সমতা ফিরিয়েছিল বায়ার্ন।

প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা বায়ার্নের হয়ে হ্যারি কেইন চলতি আসরে নিজের দ্বাদশ গোল করে ম্যাচে আবার সমতা আনেন। তবে রিয়ালও পাল্টা আক্রমণে ভয়ঙ্কর ছিল। ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত পাস থেকে কিলিয়ান এমবাপ্পে ৪২তম মিনিটে গোল করে দলকে আবার এগিয়ে দেন।

ম্যাচের শেষ দিকে বড় ধাক্কা খায় রিয়াল। বদলি খেলোয়াড় এদুয়ার্দো কামাভিঙ্গা দ্বিতীয় হলুদ কার্ড দেখে ৮৬তম মিনিটে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় তারা। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে বায়ার্ন শেষ মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেয় এবং নিশ্চিত করে স্মরণীয় এক জয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31