IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> বিশেষ নিউজ >> রাজনীতি >> অনলাইনেও প্রচারণায় এগিয়ে নৌকার প্রার্থী

রাসিক নির্বাচন

অনলাইনেও প্রচারণায় এগিয়ে নৌকার প্রার্থী

ধূমকেতু প্রতিবেদক : জমে উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের প্রচার-প্রচারণা। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে অনলাইনে প্রচার-প্রচারণা। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। রাসিক নির্বাচনে প্রার্থীরা ভোটারদের নিজেদের পক্ষে টানতে বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে ফেসবুক, ইউটিউবকে ব্যবহার করা হচ্ছে প্রচারণার অন্যতম মাধ্যম হিসেবে। কোন এলাকায় কখন গণসংযোগ করছেন সেটাও প্রার্থী ও সমর্থকরা পোস্ট দিচ্ছেন। সেইসঙ্গে আঞ্চলিক ভাষায় তৈরি করা বিভিন্ন গান দিয়েও চলছে প্রচারণা। গানকে প্রাধান্য দিয়ে প্রার্থীদের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে ভোটারদের আকর্ষণের চেষ্টা চলছে। এবার মূল ভোটারের সঙ্গে যুক্ত হয়েছেন ৩০ হাজার তরুণ ভোটার। তরুণ ভোটারদের নিজেদের পক্ষে টানতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নেওয়া হয়েছে বলে জানান প্রার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় সবচেয়ে এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে বিগত সময়ের উন্নয়নের চিত্র ও প্রতিশ্রæতি দেওয়া হচ্ছে। এছাড়াও ইউটিউবে গান দিয়ে তৈরি উন্নয়নের চিত্র তুলে ধরে প্রচার করছেন। বিগত সময়ের উন্নয়ন, আগামীতে নির্বাচিত হলে কী কী করবেন, সেগুলো নিয়ে ফটোকার্ড, ডিজিটাল পোস্টার, ভিডিওচিত্র ও গানের মাধ্যমে অনলাইনে তুলে ধরা হচ্ছে ভোটারদের সামনে।

নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নিবার্চনী প্রচার কমিটির আহবায়ক ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক বলেন, দেশ এখন ডিজিটাল হয়েছে। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। গণসংযোগ, পোস্টার-ফেস্টুর যেমন প্রচারণা একটি পার্ট, ঠিকই তেমনই সামজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণাও আরেকটি পার্ট। বিভিন্ন পেজ ও আইডি থেকে প্রচারণা অংশ নেয়া হচ্ছে। শিক্ষিত মানুষ ও তরুণদের আকৃষ্ট করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

কাউন্সিলর প্রার্থী চৌধুরী সরিফুল ইসলাম বাবু বলেন, গণসংযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভবিষ্যতের নির্বাচনগুলো হয়তো আর সেভাবে কেউ গণসংযোগ করবে না বলে আমার ধারণা। দেশও এগিয়ে যাচ্ছে আমরাও এগিয়ে যাচ্ছি। অনলাইনেও প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে।

নতুন ভোটার সানজিদা হক বলেন, মেয়র ও কাউন্সিলর প্রার্থী ও সমর্থকদের ফেসবুক ও ইউটিউবে প্রচারণা চালাচ্ছেন। গানে গানে প্রচারণা সহ প্রার্থীদের এমন প্রচারণা দেখতে বেশ ভালোই লাগছে। অনলাইনে সবচেয়ে বেশি প্রচারণা চোখে পড়ছে নৌকার মেয়র প্রার্থীর। তিনি বিগত সময়ের যেসব উন্নয়ন কাজ করেছেন, সেগুলো সহ তাঁর মানবিক বিভিন্ন কাজের চিত্র তুলে ধরা হচ্ছে। এতে করে তাঁর পক্ষে জনমত তৈরি হবে।

আরেক নতুন ভোটার সাইফুল ইসলাম বলেন, বর্তমান যুগ ডিজিটাল যুগ। ঘরে বসেই প্রার্থীদের প্রচার-প্রচারণা চোখে পড়ছে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করলেই প্রার্থীদের প্রচার-প্রচারণা চোখে পড়ছে। মাঠের মতো অনলাইনেও সবচেয়ে বেশি প্রচার চোখে পড়ছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের।

উল্লেখ্য, আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। রাসিক নির্বাচনে নগরীর ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে এবার ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথম ভোটার হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031