ধূমকেতু প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী জেলা ছাত্র দলের সাবেক সহ-সাধারন সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান রায়হান এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২0 আগস্ট) রাজশাহী নগরীর হড়গ্রাম চারখুটা মোড় মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমা বেগম খালেদা জিয়া,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত কামনা করে ও প্রধান মন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্র দলের সাবেক সহ-সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রায়হান, রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃসজিব আহমেদ সহ রাজশাহী কলেজ শাখা ছাত্র নেতা শাহাদত হোসেন, মোঃ মেরাজুল ইসলাম মেরাজ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মাদ্রাসা ছাত্র ও শিক্ষক সহ স্থানীয় মুসল্লিরা।



