IMG-LOGO

শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহবিশ্বখ্যাত ‘টাইমস ম্যাগাজিন’-এর ১০০ প্রভাবশালীর তালিকায় অভিনেতা রণবীর‘ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত’বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানালসেই ৩৯ শিক্ষার্থীরফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষারমান্দায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাবাগমারায় অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ এস্কেভেটর অকেজোমান্দায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইউএনও’রনাচোলে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ-সার বিতরনের উদ্বোধনরাণীনগরে নয়া ওসির যোগদানচাঁপাইনবাবগঞ্জে ছেলের শোকে মায়ের মৃত্যু, মা ও ছেলেকে পাশাপাশি দাফনগোমস্তাপুরে হাম রুবেলার টিকা দেয়া হবে ৩৫ হাজার ৩২০ জন শিশুকেবাগমারায় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিতখালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমানশিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক
Home >> রাজনীতি >> ‘প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছেন’

‘প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছেন’

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রী প্রদত্ত নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মিলনমেলা অনুষ্ঠিত।

বুধবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। গতরাত থেকে বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূল থাকায় নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘন্টা পর অনুষ্ঠান শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেও সুবিধাভোগীদের অংশ গ্রহণে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের জাতীয় নির্বাচনে যে ইশতেহার ঘোষণা করেছিলেন তা প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ণ করেছেন। ক্ষমতায় গ্রহণের পর থেকেই তিনি পিছিয়ে পরা মানুষের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। ডেঙ্গু, করোনাসহ সকল প্রাকৃতিক দূর্যোগে সাধারণ মানুষকে সামাজিক নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে নিরাপত্তায় নিশ্চিন্তে কাজ করে চলেছেন।

তিনি আরও বলেন, আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীন মানুষকে ঘরের ব্যবস্থা করেছেন। তিনি বাংলাদেশেকে স্মার্ট ঘোষণা করে ২০৪১ সালের মধ্যে তা পুরোপুরি বাস্তবায়ন করবেন বলে আশা রাখি। আগামী নির্বাচনে মনোনয়ন পেলে আপনারা আমাকে ভোটের মাধ্যমে বিজয়ী করলে আমি লালমোহন তজুমুদ্দিনকে মডেল উপজেলা হিসেবে গড়ার কাজ করবো।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথের সভাপতিত্বে তজুমদ্দিন ষ্টুডিয়াম মাঠে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান (বিপিএম), সিভিল সার্জন ডা. সফিকুজ্জামান, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইসচেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান ও মেম্বাররাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031