IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মান্দায় এমপি টিপুর বিরুদ্ধে মানহানীকর সংবাদসম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মান্দায় এমপি টিপুর বিরুদ্ধে মানহানীকর সংবাদসম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক ভিত্তিহীন অভিযোগ তুলে মানহানীকর সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা।

এরই প্রতিবাদে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে এমপি সমর্থিত উপজেলা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আহবানে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

মিছিলটি এমপি টিপুর রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে উপজেলা বিএনপির ষড়যন্ত্রকারী কতিপয় নেতাদের বহিস্কারের দাবি করেন বক্তারা।

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপির একটি অংশ জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট না দিয়ে জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা ও তাঁকে ভোট দিয়ে ডা. ইকরামুল বারী টিপুকে পরাজিত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। জনপ্রিয়তার শীর্ষে থাকা ডা. টিপু তাদের সেই ষড়যন্ত্র নসাৎ করে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

বক্তারা দাবি করেন, তারই ধারাবাহিকতায় আধিপত্য বিস্তার ও এমপি ডা. টিপুর টর্চার সেলে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ এনে গতকাল সোমবার (৬ এপ্রিল) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নেতৃত্বে সংবাদ সম্মেলন করা হয়। ডাক্তারি চেম্বারকে টর্চার সেল উল্লেখ করে এমন ভিত্তিহীন অভিযোগে মানহানীকর সংবাদ প্রকাশ হওয়ায় জনপ্রিয় একজন এমপির চরিত্রহনন করা হয়েছে বলেও প্রতিবাদ সমাবেশে উল্লেখ করা হয়েছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুকুল, বিএনপিনেতা মোস্তাফিজুর রহমান ফিরোজ, ফরহাদ হোসেন চকদার, নুর বক্স মণ্ডল, প্রভাষক এমদাদুল হক, কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু, সাবেক যুবদলনেতা মোজাদ্দীদ আল মামুন, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তালহা জোবায়ের, সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহেল কাফি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক, ছাত্রদলনেতা রিসালাত-ই সাজিদ প্রমুখ।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31