IMG-LOGO

শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগগাজীপুরে ছিনতাইকারীর হাতের কবজি কেটে দিল স্থানীয় জনতানালু মিঞার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিওমানবতার ফেরিয়ালা আবু সাইদ চাঁদগোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠকপুঠিয়ায় হামলা, লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলনবাগমারায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভাচাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তারবাগমারায় জমি নিয়ে বিরোধ, কৃষককে মারধরের অভিযোগচাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের গুড়ার ভিতর মিলল মাদক, আটক ১সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
Home >> রাজনীতি >> ‘পাশের দেশে বসে ঘসেটি বেগম বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্ঠা করছে’

‘পাশের দেশে বসে ঘসেটি বেগম বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্ঠা করছে’

‘পাশের দেশে বসে ঘসেটি বেগম বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্ঠা করছে’

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, পাশের দেশে বসে ঘসেটি বেগম বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্ঠা করছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার জন্য তিনি বর্তমান সরকারকে অনুরোধ জানিয়ে বলেছেন, বিগত সরকার দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করেছিল তার ছবি পর্যন্ত ছাপতে দিতো না। এখন পাশের দেশে বসে ঘসেটি বেগম ও তার ছেলে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্ঠা করছে, দেশে এদের বক্তব্য প্রচারনা বন্ধ করতে হবে। দেশের মানুষ আর এদের বক্তব্য শুনতে চায় না তাদের ছবিও দেখতে চায় না।

তিনি বলেন, ১৯৭১সালে স্বাধীনতার সময় বিরোধীতার জন্য তখন জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা হয়েছিল। এখন দ্বিতীয় স্বাধীনতার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শত শত ছাত্র-জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে অতি দ্রæত নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যলয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু আরও বলেন, আওয়ামী লীগ ২০০৮সাল থেকে চার বার বিনা ভোটে সারাদেশে এমপি বানিয়েছিল। তারা কখনো নিরপেক্ষ নির্বাচন দেয়নি। বিএনপি গত ১৫ বছর থেকে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। বিএনপিকে কোথাও স্বাভাবিক ভাবে স্বাধীনভাবে কোন প্রোগ্রাম করতে দেয়নি আওয়ামী লীগ। হামলা মামলা দিয়ে নাজেহাল করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ এখন মুক্ত স্বাধীন। দুলু এসব বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন ও কাজী শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক আল মামুন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728