IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ডবাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতপাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশেরপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহতআহত হলেও নিরাপদ আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণীচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ ১ জন আটকতারাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা‘ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র’চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটকদুর্গাপুরে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সংলাপপোরশায় গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিতশিল্পপতির বাড়িতে গুলিবর্ষণ: এসএমজিসহ সাজ্জাদ বাহিনীর তিন সদস্য গ্রেপ্তার
Home >> রাজনীতি >> আড়ানী ইউপি চেয়্যারমান পদে অধ্যক্ষ সামরুলের মনোনয়ন উত্তোলন

আড়ানী ইউপি চেয়্যারমান পদে অধ্যক্ষ সামরুলের মনোনয়ন উত্তোলন

ধূমকেতু প্রতিবেদক : আসন্ন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউপি নির্বাচন উপলক্ষ্যে চেয়্যারমান পদে মনোনয়ন পত্র উত্তোলন করলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামরুল হোসেন। ১৭ নভেম্বর বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাঘা নির্বাচন অফিসারে কার্যালয় থেকে এ মনোনয়ন উত্তোলন করেন তিনি।

আড়ানী ইউপির আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়্যারমান পদ-প্রার্থী অধ্যক্ষ সামরুল হোসেন বলেন, আমি আওয়ামী লীগের আর্দশ বুকে ধারণ করে দলীয় নেতা-কর্মীদের সাথে সাদৃশ্য রেখে রাজনীতি করি। জনগণের সাথে আমার সবসময় ভালো সম্পর্ক আছে, তাদের সেবা প্রদানের লক্ষ্যে চেয়্যারমান পদে নির্বাচন করবো। আজও আমার মনোনয়ন উত্তোলনে অনেক জনসাধারণ এসেছে। সকলে চাচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আমি যেন পাই। আমি আশাবাদি দলীয় মনোনয়ন আমি পাবো। এবারের নির্বাচনে সকলে আমার সাথে থেকে উৎসব মুখর পরিবেশে নৌকার ভোট করে আমাকে চেয়্যারমান হিসেবে নির্বাচিত করবেন। আমি চেয়্যারমান হয়ে সকলের ভালোবাসার জায়গায় থেকে সঠিক রুপে ইউপির সেবা দিবো ইনশাআল্লাহ।

আড়ানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান হোসেন বলেন, আমরা সকলে সামরুল ভায়ের মনোনয়ন উত্তোলনে আসছি। এবাবের নির্বাচনে ইউপিবাসি তার সঙ্গে আছেন, তিনি মনোনয়ন পাবেন বলে আমি মনে করি। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি এবারের নির্বাচনে সামরুল ভাই ৯৮% ভোটে চেয়্যারমান হিসেবে নির্বাচিত হবেন।

আড়ানী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী বলেন, সামরুল ভাই মনোনয়ন দেওয়া হলে মাঠে আর প্রার্থী থাকার সম্ভাবনা নাই। তিনি ব্যাপক ভোটে চেয়্যারমান হিসেবে নির্বাচিত হবেন। তার পক্ষে জনগণ নির্বাচনী মাঠ ভরে থাকবেন। এখানে তার ডাকে সব সময় শতশত মানুষ সাড়া দেই। অধ্যক্ষ সামরুল ভাই আসলে অনেক ভালো মানুষ। তাই তাকে যোগ্য মনে করে আমরা তার সঙ্গে আছি, আগামী দিনেও তার পাশে থাকবো।

আড়ানী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবাব হোসেন বলেন, জনগণের মাঝে তার সীমাহীন সাড়া রয়েছে, এবারের নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে শিক্ষার আলোতে এই ইউপি আলোকিত করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে ৪র্থ ধাপে বাঘা উপজেলার আড়ানী ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728