IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> রাজনীতি >> শিবগঞ্জের ১৩ ইউপির চেয়ারম্যান ও সদস্যের শপথ গ্রহণ

শিবগঞ্জের ১৩ ইউপির চেয়ারম্যান ও সদস্যের শপথ গ্রহণ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ জানুয়ারী) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

শপথবাক্য পাঠ করান, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এর আগে বিকেল ৩টায় নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ২৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন, আপনারা মনে করবেন, সবাই আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। চেয়ারম্যান হওয়ার পর ভোটের আগের বিরোধীদের দেখে নেয়ার মানসিকতা দেখা যায়। এমন কাজ কখনও করবেন না। ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা পালন করার চেষ্টা করবেন।

জেলা প্রশাসক আরও বলেন, আপনারা যেহেতু হাত পেতে ভোট ভিক্ষা করেছেন, সেটি সবসময় মনে রাখবেন। আপনি সকল শ্রেণীপেশার মানুষ, প্রশাসন, পুলিশ তথা রাষ্টের কাছে ঋণী। কারন আপনি জনপ্রতিনিধি। মনে রাখবেন, আপনি জনগণ বা রাষ্ট্রের কর্মচারী। আজকে যা শপথ নিয়েছেন, তা কখনও ভুলে যাবেন না। সকলের সাথে ভালো ব্যবহার করবেন, কোন অনৈতিক কাজের সাথে জড়িত হবেন না।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আহমেদ মামবুব-উল-ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

শপথ গ্রহণ করেন, শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা, দাইপুখুরিয়ার আলোমগীর রেজা, চককীর্তির আনোয়ার হাসান আনু মিঞা, ঘোড়াপাখিয়ার মামুন অর রশিদ, ছত্রাজিতপুরের গোলাম রব্বানী ছবি, উজিরপুরের দুরুল হোদা, মনাকষার মির্জা শাহাদাৎ হোসেন খুররম, নয়ালাভাঙার মোস্তাকুল ইসলাম পিন্টু, বিনোদপুরের রুহুল আমিন, মোবারকপুরের মাহমুদ মিঞা, পাঁকার আবদুল মালেক, শ্যামপুরের রবিউল ইসলাম ও ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728