IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পেলেন উডব্যাজসড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> গোদাগাড়ীতে কীটনাশক পানের ঘটনায় কৃষক রবির মৃত্যু

গোদাগাড়ীতে কীটনাশক পানের ঘটনায় কৃষক রবির মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : বোরো ধানের জমিতে পানি না পেয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষক কীটনাশক পানে অভিনাথ মার্ডির মৃত্যুর একদিন পর তার চাচাতো কৃষক রবি মার্ডি মারা গেছে।

শুক্রবার দিবাগত রাত ৮টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবি মার্ডি মারা যায়।

এদিকে সেচ নলকুপের অপারেটর সাখাওয়াত হোসেনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে নিহত কৃষক অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা হেমরম। শুক্রবার সন্ধায় ৭টার দিকে রোজিনা হেমরম এজাহার নিয়ে থানায় গেলে মামলাটি গ্রহন করেন পুলিশ।

এসময় রোজিনা হেমরমের সঙ্গে উপস্থিত ছিলেন, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কাস পাটি সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা ওয়াকার্স পাটির সাধারণ সম্পাদক আসরাফুল ইসলাম তোতা, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় ও তার পরিবারের সদস্যরা।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছে। অভিযুক্ত সাখাওয়াত হোসেনকে আটক করতে পুলিশ অভিযান চলছে।

সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সেচের পানি না পেয়ে দুইজন কৃষকের আত্মহত্যা করাটা অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনার সঙ্গে জড়িত সাখাওয়াত হোসেনকে আটক করে শাস্তির দাবি জানিয়েছে আদিবাসী নেতা বিমল চন্দ্র রাজোয়াড়। গত ২৩ মার্চ (বৃহস্পতিবার) উপজেলার দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামের মৃত বাবুচাঁদ মারান্ডির ছেলে। চিকিৎসাধীন অন্যজনের নাম রবি মারান্ডি (২৭)। বোরোর জমিতে সেচের পানি না পেয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করলে স্থানীয় কৃষকদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930