IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরা

রাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শক্ত অবস্থানের কারণে পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সফল করতে পারেনি কোটা সংস্কার আন্দোলনকারীর ছদ্মবেশে থাকা জামাত বিএনপির সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় সাহেব বাজার জিরোপয়েন্ট জমায়েত হওয়ার কথা থাকলেও সেটি করতে পারেনি তারা। নগরীর সাহেব বাজার ও মালোপাড়া এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

কোটাবিরোধী আন্দোলনকে ব্যবহার করে বিএনপি-জামায়াতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাহেব বাজার জিরো পয়েন্টে অবস্থান নেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

এ সময় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও আজকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিল আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের এই আন্দোলন আর তাদের নিয়ন্ত্রণে নেই। আন্দোলন নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রদল-ছাত্রশিবির। সে কারণে আমরা সকাল থেকেই অবস্থান নিয়েছিলাম। তারা জড়ো হওয়ার চেষ্টা করলে আমাদের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। আমাদের কর্মসূচিতে এসে আন্দোলনকারীদের একজন এসে স্বীকার করেছে, আন্দোলন তাদের নিয়ন্ত্রণে ছিলো না। তাই তিনি সবাইকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। এ সময় মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে আন্দোলনকারীদের হামলায় আহত হয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের সহ-প্রচার সম্পাদক রানা, রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল, যুবলীগ নেতা নাইম, ১০ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাওন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31