ধূমকেতু প্রতিবেদক : আজ রোববার বিকাল সাড়ে তিনটায় রাজশাহী মহানগরীর রানী বাজার বাটার মোড়ে বোয়ালিয়া থানা (পূর্ব), বোয়ালিয়া থানা (পশ্চিম) ও রাজপাড়া থানা আওয়ামী লীগের সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে শনিবার রাত ১০টায় সম্মেলনস্থল কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানরগ আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার।
এছাড়াও উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ কুমার দে, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


