IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
Home >> রাজশাহী >> দৃষ্টিনন্দন সড়কবাতির আলোকায়নে অনন্য রূপে সেজেছে রাজশাহী

দৃষ্টিনন্দন সড়কবাতির আলোকায়নে অনন্য রূপে সেজেছে রাজশাহী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তালাইমারি থেকে কল্পনা সিনেমা হলের মোড় (স্বচ্ছ টাওয়ার) পর্যন্ত ফোরলেন সড়ক দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতির আলোতে আলোকায়ন করা হয়েছে।

রোববার রাত ৯টায় তালাইমারি শহীদ মিনার এলাকায় সুইচ চেপে ও ফিতা কেটে এই আলোকায়নের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনের পর অনন্য রূপ পায় রাতের রাজশাহী। যেন সড়কে রাজকীয় আলোতে মুগ্ধ রাজশাহীবাসী। দেশের মধ্যে শুধুমাত্র রাজশাহীতে এই অত্যাধুনিক সড়কবাতি লাগানো হয়েছে। তাইতো রাজশাহী পরিণত হয়েছে দেশসেরা আলোর নগরীতে।

উদ্বোধনকালে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশের মধ্যে শুধুমাত্র রাজশাহীতে এমন দৃষ্টিনন্দন সড়কবাতি লাগানো হয়েছে। এই আলোকায়নে রাস্তায় নাগরিকদের চলাচল সাচ্ছন্দ্যের হচ্ছে, অন্যদিকে নিরাপত্তা বাড়ছে। পাশাপাশি নগরীর সৌন্দর্য্য বৃদ্ধি পাচ্ছে। আগামীতে আরো বড় সড়কগুলোতে এমন দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি লাগানো হবে। এভাবেই রাজশাহীকে আরো আধুনিক উন্নত, বাসযোগ্য ও সৌন্দর্য্যরে নগরী হিসেবে গড়ে তোলা হবে।

উল্লেখ্য, ১২৭ কোটি ৪৯ লাখ রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হল হতে তালাইমারী পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের আতওায় কল্পনা সিনেমা হলের মোড় হতে তালাইমারি পর্যন্ত সড়ক ফোরলেনে উন্নীত করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সড়কটি প্রশস্তকরণের পর স¤প্রতি সড়কের আইল্যান্ডে বসানো হয় ১৩০টি আধুনিক সড়কবাতির দৃষ্টিনন্দন পোল। প্রতিটি পোলের মাথায় লাগানো হয়েছে ১৩টি আধুনিক লাইট। এছাড়া সড়ক সংলগ্ন বাঁধে স্থাপন করা হয়েছে ১৮০টি আধুনিক সুদৃশ্য গার্ডেন লাইটের পোল। প্রতিটি পোলে রয়েছে ৫টি অত্যাধুনিক লাইট। অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে। কল্পনা সিনেমা হল হতে তালাইমারী পর্যন্ত সড়ক আলোকায়নে ব্যয় হয়েছে তিন কোটি ৫৬ লাখ টাকা।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাসিকের পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু।

এছাড়াও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান সহ আওয়ামী লীগ ও সহেযাগী সংগঠনের নেতাবৃন্দ, রাসিকের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, উপ সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন, উপ সহকারী প্রকৌশলী তানভীর হাসান সজিব ও কামাল পারভেজ সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930