ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করেছে এসএসসি পরীক্ষার্থী শান্ত (১৭)। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বলেন, ‘বাড়ির সাথে শান্তর মুদি দোকান রয়েছে। অভিযুক্ত ব্যক্তি (শান্ত) আমার মেয়েকে জিনিস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে রক্তাক্ত করে ফেলে। তার চিৎকারে আসেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। বাচ্চার চিৎকারের সময় ধর্ষক সেখান থেকে পালিয়ে যায়।
শান্ত পুঠিয়া সদর এলাকার কৃষ্ণপুর এলাকার মৃত আখের আলীর ছেলে। তিনি পুঠিয়া মডেল স্কুল এণ্ড কলেজের ছাত্র। একইসাথে তিনি একটি মুদি দোকান চালান।
ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা শান্ত নামে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, বাচ্চাটি বর্তমানে সুস্থ আছে। একজনের নামে মামলা হয়েছে আশা করা যায় খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করতে পারবো।


