ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ৩ জন, দুর্গাপুর থানা ১ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ২ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ শাহাদত হোসেন (২০) ও শ্রী প্রেম কুমার (২১) কে ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করে। তানোর থানা পুলিশ নাজমুল ইসলাম (৩৪) কে ৬০ লিটার চোলাইমদ, মোসারফ আলী (৪৫) ও রাজ্জাক (৩৮) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, চারঘাট মডেল থানা পুলিশ আফজাল হোসেন (২৭) কে ১০০পিচ ইয়াবা ও সোহেল রানা ওরফে বাহাদুর (৩০) কে ৬০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


