IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছেরহনপুর রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিলনন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহতরাজশাহী রিপ্রেজেনটেটিভ এনিমেল হেল্থ এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখখুরচা বাজারে জ্বালানি তেলের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে অর্থদণ্ডরাসিকের নয়া প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনুরাসিকের নতুন প্রশাসকহলেন রিটনবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রীগোদাগাড়ীতে ব্যারিস্টার মিলনের উদ্যোগে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণপুঠিয়ায় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানপুঠিয়ায় সরকারী ভাবে যাকাত বিতরণ সম্পন্ননন্দীগ্রামে ঈদের কেনাকাটায় নারীদের উপচে পড়া ভিড়
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে : লিটন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে : লিটন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নিজেদের মধ্যকার বিভেদ ভুলে রাজশাহীতে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি চাই রাজশাহীর সাংবাদিকরা এক ছাদের নিতে আসুক।

শনিবার রাতে মহানগরীর উপশহরস্থ হোটেল রাজশাহী ইন‘ এ রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভা ও নৈশ্যভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজশাহীর সাংবাদিকদের এক জায়গায় করার জন্য সেই সময়ে প্রায় দেড় বিঘা জমি দিয়েছেন। আজ পর্যন্ত সেখানে সাংবাদিকদের জন্য কোন ভবন গড়ে তোলা সম্ভব হয়নি। সবাই একমত হলে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমি ভবন তৈরি দেবো।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, পিছিয়ে পড়া রাজশাহী অঞ্চলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কতটা কষ্ট সেটা আমি বুঝতে পারছি। প্রধানমন্ত্রীর স্নেহ, ভালোবাসা ও সহযোগিতায় উন্নয়নের মাধ্যমে রাজশাহীকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এজন্য আমি আবারো প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

রাসিক মেয়র আরও বলেন, রাজশাহীতে দীর্ঘদিনেও শিল্পায়ন গড়ে উঠেনি। শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কর্মসংস্থান সৃষ্টির ব্যাপরে ঢাকার সাংবাদিক নেতৃবৃন্দের বুদ্ধি-পরামর্শ গ্রহণ করতে চাই।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান প্রমুখ।

সভার সঞ্চালনা করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ তানজিমুল হক।

মতবিনিময় সভায় ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ রাজশাহীর সবুজায়ন, পরিস্কার-পরিচ্ছন্নতা ও সামগ্রিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত হওয়া আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728