IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটিরসভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিতসিংড়ায় বোরো ধান কর্তন উৎসবরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১
Home >> রাজশাহী >> রুহানার পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান বাচ্চু

রুহানার পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান বাচ্চু

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ার দারিদ্রতাকে জয় করে মেডিকেলে ভর্তি সম্পন্ন হয়েছে রুহানা আক্তার রিঙ্কি’র। তবে বই পস্তুক ও চিকিৎসা সরঞ্জামাদির সহয়তা নিয়ে এগিয়ে এসেছেন উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে রুহানা’র হাতে সহয়তা তুলে দেয়া হয়।

রুহানা আক্তার রিঙ্কি উপজেলার ভালুকগাছি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের রফিকুল ইসলাম ও রিনা বেগমের মেয়ে। পিতা পেশায় একজন বর্গা চাষি ও মাতা রিনা গৃহিনী।

রুহানা চকদোমাদি আইনুল উলুম আলিম মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ-৫ এবং উপজেলার বানেশ্বর নাদের আলী স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ হতে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সদ্য প্রকাশিত এমবিবিএস পরীক্ষার উত্তীর্ণ হয়ে যশোর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

বাবা রফিকুল ইসলাম বলেন, রুহানা খুবই মেধাবী। তার ডাক্তার হওয়ার স্বপ্ন। কিন্তু পরিবারের টানাকষায় রুহানাকে প্রতিনিয়ত লড়াই করে চলতে হয়। এদিকে তার পড়াশোনার খরচ চালিয়ে যাওয়া অতি কষ্টকর। এ খবর পেয়ে চেয়ারম্যান আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, অর্থ সংকটের কারণে রুহানা’র পড়াশুনা থেমে থাকবে না। আজকে প্রাথমিক কিছু চিকিৎসা সরঞ্জামাদি ও নগদ অর্থ দেয়া হয়েছে।

তিনি বলেন, তার এই সহযোগিতা অব্যহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031