IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুলকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রীকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদযুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত ইরানেরদুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা
Home >> টপ নিউজ >> খেলা >> ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।

ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।

ধূমকেতু প্রতিবেদক, বকুল হোসেন,ঈশ্বরদী: ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন,জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না।
গতকাল বিকেলে পাকশীর ঐতিহাসিক রেলওয়ে ফুটবল মাঠে রেল শ্রমিক দলের সহযোগিতায় পাকশী ফুটবল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সিনিয়র ও জুনিয়র দলের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশের এএসআই হাফিজ ও পাকশী রেলওয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক সুমন আলী।

পাকশী রেলওয়ে শ্রমিকদলের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এসময় টিম ম্যানেজার আবির হোসেন, ট্রেনিং সেন্টারের কোচ নূর হোসেন,ট্রেনিং সেন্টারের সহসভাপতি সাইফুল ইসলাম কনক,সাধারণ সম্পাদক নূর হোসেন ভুটান, সাংবাদিক সাইদুল ইসলাম,ছাত্রদল নেতা আলমাস আলীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

টানটান উত্তেজনাপূর্ণ এ খেলার দশ মিনিটের মাথায় অতিথিদের পক্ষ থেকে জুনিয়র দলের বিজয়ীদের পুরস্কিত করা হবে ঘোষনা দেওয়ায় খেলার উত্তেজনা বৃদ্ধি পায়।

প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় সিনিয়র দলের আলিম প্রথম গোল করে এবং মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ২০ মিনিটের মাথায় জুনিয়র দলের স্টাইগার রাহুল দলের পক্ষে প্রথম গোল করে খেলায় সমতা আনে।

দর্শক নন্দিত এ খেলার দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মাথায় জুনিয়র দলের সিজান দ্বিতীয় গোল করে দলের বিজয় নিশ্চিত করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031